আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে আইডিয়া সংস্থার উদ্যোগে স্কুল স্যানিটেশন কমপ্লেক্স উদ্বোধন

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাও ইউনিয়নে অবস্থিত সাতগাও উচ্চ বিদ্যালয়ে ২টি স্যানিটেশন কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব।

 

ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট আইডিয়া ওয়াশ ফর টি পিকারর্স প্রকল্পের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলায় চা জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন নিয়ে ব্যাপক কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যন প্রেমসাগর হাজরা, সাতগাও ইউনিয়ন চেয়ারম্যান মিলন কান্তি শীল, ভুনবীর ইউনিয়ন চেয়ারম্যান-চেরাগ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক)শ্রীমঙ্গল উপজেলার সাধারন সম্পাদক- আলহাজ্জ আবদুর রউফ তালুকদার, সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ,আইডিয়ার প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার, প্রজেক্ট অফিসার প্রীতি ইসলাম, মনিটরিং অফিসার ইব্রাহীম-আমান ও স্কুল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

কমপ্লেক্সটি উদ্বোধন শেষে স্কুলের প্রধান শিক্ষক অনুপ দত্ত  এর কাছে আইডিয়া কর্তৃক আনুষ্ঠানিক ভাবে হস্তাস্থর করা হয়। অত্র প্রকল্পের আওতায় ১১লক্ষ ১৭হাজার টাকা ব্যায়ে চা শ্রমিক শিক্ষার্থী অধ্যুষিত সাতগাও হাইস্কলে অধ্যয়নরত ১৬০০ শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যভ্যাস উন্নয়নে ওয়াটারএইড বাংলাদেশ-এর সহযোগিতায় ছেলে ও মেয়েদের জন্য সম্পূর্ন আলাদাভাবে আধুনিক ২টি স্যানিটেশন কমপ্লেক্স নির্মান করা হয়।

 

আইডিয়া’র প্রকল্প ব্যবস্থাপক পঙ্কজ ঘোষ দস্তিদার-এর সাথে কথা বলে জানা যায়, নির্মিত ল্যাট্রিন কমপ্লেক্স নিরাপদ পানি, হাত ধোয়ার ব্যবস্থা, মিনিস্ট্রিয়াল হাইজিন ম্যানেজমেন্টের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। তিনি আরও জানান অত্র স্কুলের ১৬০০ শিক্ষার্থীদের বেসিক হাইজিন ও মেয়েদেরকে ভিন্নভাবে মিনিস্ট্রিয়াল হাইজিন বিষয়ে ধারাবাহিকভাবে প্রশিক্ষন প্রদান করবেন যাতে অত্র ইউনিয়নে ব্যপক হাইজিন শিক্ষার প্রসার ঘটে। টয়লেট যাতে সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারে প্রধান শিক্ষক অনুপ দত্ত যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

 

উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব এবং অন্যান্য অতিথিবৃন্দ স্কুলে শিক্ষার্থীদের জন্য এত সুন্দর ব্যবস্থা করার জন্য আইডিয়ার ভূয়সী প্রশংসা করেন এবং অন্যান্য স্কুলেও যাতে এই সুবিধা নিয়ে যাওয়া যায় তার অনুরোধ করেন।