
বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার আওতাধীন ৩নং মুন্সিবাজার ইউনিয়ন তালামিযের আয়োজনে দাখিল/ এস এস সি উত্তির্ণ ছাত্র/ছাত্রীদের কৃতি সংবর্ধনা অনুষ্টান সম্পন্ন। ২৯ আগষ্ট বৃহস্পতিবার বেলা ২ টায় মুন্সিবাজার কালীপ্রসাদ উচ্চবিদ্যালয় কনফারেন্সে রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। শায়েক আহমদের সভাপতিত্বে ও আবু সাঈদ তানজিমের সঞ্চালনায় পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন – হাফিজ ইমরান আহমদ। উক্ত কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় তালামীযের সহ -তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এম এ জলীল, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামিযের
সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ,
কমলগঞ্জ উপজেলা আল-ইসলাহ এর সাংগঠনিক সম্পাদক মনজুর আহমদ,
কমলগঞ্জ পৌর আল- ইসলাহ এর সাধারণ সম্পাদক মাওঃ মামুনুর আল মামুন,
কমলগঞ্জ উপজেলা তালামিযের সভাপতি এনামুল হক চৌধুরী তাওহীদ,
কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ এর সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ নজরুল ইসলাম,
-কমলগঞ্জ উপজেলা তালামিযের
সাধারণ সম্পাদক আব্দুর রকিব,
মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা তালামিযের সভাপতি আজিজুল ইসলাম রিয়াদ, কমলগঞ্জ উপজেলা তালামিযের সাংগঠনিক সম্পাদক হোসেন সাইদুল ফয়ছল।মুন্সিবাজার ইউনিয়ন আল-ইসলাহ এর সভাপতি ইয়াওর আলী,
কমলগঞ্জ উপজেলা তালামিযের প্রচার সম্পাদক আব্দুস সামাদ (রাফী),
কমলগঞ্জ উপজেলা তালামিযের অর্থ সম্পাদক হাফিজ আলমাছুর রহমান,
মৌলভীবাজার সরকারী কলেজ তালামিযের জুয়েল আহমদ,
মৌভীবাজার সরকারী কলেজ তালামিযের প্রচার সম্পাদক মাছুম আহমদ সিদ্দিকী,
৩ নং মুন্সিবাজার ইউনিয়ন তালামীযের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম। ১নং রাহিমপুর ইউনিয়ন তালামিযের সভাপতি সেলিম আহমদ,-২ নং পতন ঊষার ইউনিয়ন তালামিযের সাধারণ সম্পাদক হাফিজ মুহিবুল ইসলাম,
সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক
সাংবাদিক পিন্টু দেবনাথ,
দৈনিক খবরপত্র প্রতিনিধি
সাংবাদিক আব্দুল বাসিত,
লাতিফিয়া ইসলামী যুব সংঘ হরিশ্বরণ এর মোঃ আজাদ আহমদ,সফাত আলী সিনিয়র ফাজিল মাদরাসা তালামিযের সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন স্কুল,কলেজ ও মাদরাসা তালামিযের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন তালামীযের সভাপতি মাওঃ শায়েখ আহমদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।






