আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জের কালেঙ্গা বাজারে নির্মাণ শ্রমিকদের উদ্যোগে শোক দিবস পালন

 

 

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে মৌলভীবাজা জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিঃনং-২৩৬৮ অন্তর্ভুক্ত কালেঙ্গা বাজার শাখা সদর ৩ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।  শুক্রবার  (৩০ আগস্ট) রাত ৮ টায় কালেঙ্গা বাজারস্থ  মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন  ২৩৬৮ অন্তর্ভুক্ত কালেঙ্গা বাজার শাখা সদর ৩ এর  অফিসে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জনাব আশ্রাব আলীর   সভাপতিত্বে পারভেজ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি  ১নং রহিমপুর ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমেদ  বদরুল,

প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ,  জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৩৬৮ এর অন্তর্ভুক্ত কালেঙ্গা বাজার শাখা সদর ৩ এর সাধারণ সম্পাদক মোঃ জসিম মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য মজিবুর রহমান মুজিব,  আওয়ামিলীগ নেতা মুকিদ মিয়া,

১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি

আব্দুর রহিম , যুবলীগ নেতা হাবিবুর রহমান, ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, কালেঙ্গা পরিবহন শ্রমিক লীগ নেতা মোঃ লুৎফুর রহমান প্রমুখ। এসময়  উপস্থিত ছিলেন  মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ২৩৬৮  কালেঙ্গা শাখার সকল সদস্য ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সকল অঙ্গ সংগঠন ও শ্রমিক নেতৃবৃন্দ। সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কালেঙ্গা শাহী ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল মতিন সাহেব। পরে উপস্তিত সকলের মাঝে শিরনী বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি হয়। অনুষ্টান শেষে ১নং রহিমপুর ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল এর পক্ষ থেকে পুর্ব কালেঙ্গা গ্রামে মসজিদে কিছু ফলদ বৃক্ষ দান করা হয়।