আব্দুল বাছিত খান, মৌলভীবাজার :মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার গাছের পেয়ারা খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে আহত কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৃত কাসেম মিয়ার পুত্র বাবুলের অবস্থা আশংকাজনক। ঘটনাটি গত ১৮ আগষ্ট রোবারে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে। মামলার অভিযোগ সুত্রে জানা যায়, একই এলাকার ফয়েজ মিয়াদের বাড়ীর পিয়ারা গাছ থেকে পিয়ারা খাওয়ায় ফয়েজ মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়া ও ফয়েজ মিয়ার স্ত্রী খতিজা বেগমের সাথে কথা-কাটাকাটি হয় বাবুলের। এরই জের ধরে ঐদিন রাত অনুমান ১০ টার সময় অদু মিয়ার পুত্র আনোয়ার মিয়ার দোকানে বাবলু বসা ছিল। এসময় জাহাঙ্গীর মিয়া গংরা সংবদ্ধ হয়ে দেশীয় অস্র সস্রে সজ্জিত হয়ে দাড়ালো দা দিয়ে বাবুলের মাথা লক্ষ করে ছেদ মারলে বাবুল মারাত্মক ভাবে আহত হয়। এসময় মৃত বজলু মিয়ার পুত্র মোস্তফা মিয়া এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়। আনোয়ারের দোকানের কয়েক হাজার টাকার মালামাল বিনষ্ট করা হয়। পরে আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১০ দিন চিকিৎসা নেওয়ার পর মোস্তফা মিয়া সুস্থ হলে বাবুলের অবস্থা আশংকাজনক। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে গত ২৯ আগষ্ট উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে রেফার করেন। এই ঘটনায় বাবুলের ভাই ফারুক মিয়া বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে অজ্ঞাত ৩/৪ সহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা নং- ২৪৯/১৯। মামলার আসামীরা হলেন, ১। জাহাঙ্গীর মিয়া (১৯)পিতাঃ ফয়েজ আহমদ, ২। ফয়েজ আহমদ (৫০) পিতা ঃ মৃত আব্দুল জব্বার ওরফে চিটাগাংগী, ৩। খতিজা বেগম(৪০) স্বামীঃ ফয়েজ আহমদ, ৪। সেলিম মিয়া(৫০) পিতাঃ মৃত তাজ উদ্দিন,৫। আলেক মিয়া(১৮) পিতাঃ মৃত সেকান্দর মিয়া, ৬। পাকেল মিয়া(১৯) পিতাঃ সেলিম মিয়া, সর্বসাং কালেঙ্গা, ডাকঃ চৈত্রঘাট,থানাঃ কমলগঞ্জ,জেলাঃ মৌলভীবাজার। এব্যপারে ১নং রহিমপুর ইউনিয়নের ১ ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান মুজিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাবুলকে সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে, সে খুব গরীব পরিবারের সন্তান, চিকিৎসা খরচ বহন করতে তাদের খুব কষ্ট হচ্ছে।
কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বাবুলের অবস্থা আশংকাজনক
Catagory : মৌলভীবাজার | তারিখ : সেপ্টেম্বর, ১, ২০১৯, ২:৫৫ অপরাহ্ণ • ১০ বার পঠিত






