আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জের দুই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও ত্রানসামগ্রী বিতরণ

 

 

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ও পতনঊষার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ৭০০ পরিবার এর মধ্যে জিআর চাল ও প্রতিবন্ধী ৬০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। ১নং রহিমপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ৪০০ পরিবার ও প্রতিবন্ধী ৩০ পরিবার এবং পতনঊষার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ৩০০ পরিবার ও প্রতিবন্ধী ৩০ পরিবার এর মধ্যে জিআর চাল ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

 

এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, প্রবাসী আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন প্রমুখ।