আব্দুল বাছিত খান, মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তারাপাশা বাজার ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২ সেপ্টেম্বর সোমবার বিকাল ২:৩০ টা থেকে ৫:৩০ টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়, উক্ত অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানার পুলিশ ফোর্স । ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। অভিযানকালে তারাপাশা বাজারে অবস্থিত হাসান ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়, বিষ্ণুপদ রোডে অবস্থিত বিসমিল্লাহ বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরীর অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয় ২টি প্রতিষ্টানকে মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।






