আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

রাজনগরে ভোক্তা অধিকার অভিযানে ২ টি প্রতিষ্টানকে ৪ হাজার টাকা জরিমানা

 

 

আব্দুল বাছিত খান,  মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তারাপাশা বাজার ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২ সেপ্টেম্বর  সোমবার বিকাল ২:৩০ টা থেকে ৫:৩০ টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়, উক্ত অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানার পুলিশ ফোর্স । ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। অভিযানকালে তারাপাশা বাজারে অবস্থিত হাসান ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়, বিষ্ণুপদ রোডে অবস্থিত বিসমিল্লাহ বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরীর অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয় ২টি প্রতিষ্টানকে মোট ৪ হাজার  টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।