আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম,
মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর বাজার, আফরোজগঞ্জ বাজার এবং মৌলভীবাজার রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স।

 

অভিযানকালে শেরপুর বাজারে অবস্থিত তাহমিনা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, আফরোগঞ্জ বাজারে অবস্থিত হাসান লাইব্রেরিকে ৫ শত টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত রহমান মেডিকেল হলকে ৩ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

 

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন জানান-মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, প্রসাধনীর গায়ে উৎপাদন তারিখ লেখা থাকলেও মেয়াদ উত্তীর্ণে তারিখ লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়েছে।