আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক- সম্পাদক তুষার আহমেদ (২০) মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সিএনজি চাপায় নিহত হয়েছেন।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কমলগঞ্জ উপজেলা সংলগ্ন আদমপুর সড়কের ডাঃ গৌরমনির বাসার সম্মুখে একটি দ্রুতগামী (সিএনজি) অটোরিকশা মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়, পরে স্থানীয়রা আহত তুষার কে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে কর্তব্যরত ডাক্তার আহত তোফায়েলের অবস্থা আশঙ্কাজনক বলে তাকে সাথে সাথে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।






