আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কালনাগিনীর পর এবার বিষাক্ত কোবরা সাপ উদ্ধার

 

 

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর নতুন বাজারের সুশান্ত বাবুর কলার আড়ত থেকে একটি কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়।

ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, মঙ্গলবার শ্রীমঙ্গলের নতুনবাজার দক্ষিণ রোডে সুশান্ত বাবুর কলার আড়তে একটি সাপ দেখা যায়। এ সময় উপস্থিত লোকজন ভয় পেয়ে যান। পরে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের সহকারী পরিচালক সঞ্জিত দেব সাপটিকে উদ্ধার করেন। শীঘ্রই সাপটি বনে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর একই কলার আড়ত থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছিল।