আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শব্দকলা সাহিত্য পদক পেলেন কবি আবদুল হাই ইদ্রিছী

 

 

 

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ

ছড়া সাহিত্যে বিশেষ অবদানের জন্য শব্দকলা সাহিত্য পদক পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী।৭ সেপ্টেম্বর শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের ৩০৬ গ্যালারিতে দিনব্যাপী শব্দকলা আন্তর্জাতিক লেখক উৎসবে তাকে এ পদক প্রদান করা হয়।

সকাল দশটা থেকে অনুষ্টিত দিনব্যাপি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. ফখরুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের ২২ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ শব্দকলা সাহিত্য পদক প্রদান করা হয়।

চার পর্বে অনুষ্টিত অনুষ্ঠানের পদক বিতরণ ও সমাপনী পর্বে সভাপতিত্ব করেন শব্দকলা প্রধান কবি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান অতিথি ছিলেন রাবি কলা অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, মুকুল কেশরী, কবি অনু চৌধুরী, কবি জুবাইদা পারভীন লিপি প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আগত দেড়শতাধিক লেখক, কবি, সাহিত্যিক উপস্থিত ছিলেন।

আবদুল হাই ইদ্রিছী একাধারে কবি, ছড়াকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও সংগঠক। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮৬ সালের ১ জুন জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মাওলানা ইদ্রিছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন ও মাতা মোছা. আছমা বেগম গৃহিনী। চার ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

২০০১ সালে সাহিত্য চর্চা শুরু করেন কবি আবদুল হাই ইদ্রিছী। এরপর থেকে নিয়মিত লিখে চলছেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্র-পত্রিকা এবং দেশের বিভিন্ন জেলা থেকে প্রকাশিত লিটলম্যাগ ও অনলাইল পত্রিকায়। বর্তমানে সুকৃতির নানা শাখায় তার নিরন্তর বিচরণ। প্রবন্ধ সাহিত্যে তার কর্মনিষ্ঠা প্রকাশমান।

সাহিত্য সাধনার পাশাপাশি সাংবাদিকতার মতো মহান পেশায় নিয়োজিত রয়েছেন তিনি। সম্পাদনা করছেন মাসিক মাসিক শব্দচর সাহিত্য পত্রিকা।

সংগঠক হিসাবে আবদুল হাই ইদ্রিছী শব্দচর সাহিত্য ফোরাম (শসাফো) এর প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় কবিতা মঞ্চ এর মৌলভীবাজার জেলা সভাপতি, চৌধুরী গোলাম আকবর সাহিত্য ভূষণ স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি, বন্ধন প্রবাসি সমাজকল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কমলগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরাম এর সহ-সম্পাদক ও কমলগঞ্জ প্রেসক্লাব এর সদস্য হিসাবে নিষ্টার সাথে দায়ীত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি কমলগঞ্জ রিপোটার্স ইউনিটি এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও অক্ষর সাহিত্য সংসদ (অসাস) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

কর্মের স্বীকৃতিস্বরুপ পেয়েছেন- বিজ্ঞানী আচার্য স্যার জগদীস চন্দ্র বসু স্মৃতি সম্মাননা-২০১৫, কাব্যকথা সাহিত্য সম্মাননা-২০১৫, বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সম্মাননা-২০১৬, শিরোনাম গুণিজন সংবর্ধনা ২০১৬, তরুণ লেখক সংবর্ধনা-২০১৫ সহ বেশ কিছু পুরস্কার, স্মাননা ও সংবর্ধনা।