সংবাদ সম্মেলনে জমি দখলের অপচেষ্টা, জানমালের নিরাপত্তা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম : মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশীদ্রোন ইউনিয়নের দনারপাড় গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী তৈমুন নেছা। মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন-গত ১৩ সেপ্টেম্বর অনুমান ভোর ৬ ঘটিকার সময় আমাদের প্রতিবেশী সন্ত্রাসী ও মাদকসেবী মো.নফল মিয়া (৫০) এর নেতৃত্বে মো. মুনাফমিয়া (৭০), মো. সালেক মিয়া (৩৫), লিটন মিয়া (৩০), খালিক মিয়া (৪০) রিপন মিয়া (২৫), মো. আয়ুব আলী (৬০), শহীদ মিয়া (৩৮), শফিক মিয়া (৩৫), দুলন মিয়া (৩৫) মিলন মিয়া (৩৩), মিলাদ মিয়া (৩০)সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন লোক দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আমার পরিবারের নিজস্ব ৬শতক জমিতে (যার খতিয়ার নং-৬৮১, জেএল নং-৩৯, দাগ নং-১৩৯৪) অনাধিকার প্রবেশ জমির গাছপালা অবাধে কর্তন, ফসল বিনষ্ট করে। তখন আমি ও আমার স্বামী ফিরোজ মিয়া এগিয়ে এসে উপরোক্ত ব্যক্তিদের বাধা-নিষেধ করলে তারা আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেএবং আমাদের উপর হামলে পড়ে। সন্ত্রাসীরা এলাপাথারি চড় থাপ্পর, কিলঘুষি মেরে আমার স্বামীকে আহত করে। উপরোক্ত ব্যক্তিরা আমাদের মালিকানাধীন এ জমিতে আমরা আসলে প্রাণে হত্যা করা হবে বলেও হুমকি দেয়। আমাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আমরা তাদের হাত থেকে রক্ষা পাই। ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আমি বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও গতকাল ১৬ সেপ্টেম্বর’ ২০১৯ পর্যন্ত পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে বাধ্য হয়ে আমি গতকাল মৌলভীবাজারের পুলিশ সুপার মহোদয় বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছি।
আজ থেকে প্রায় ৫০ বছর পূর্বে ১৯৭০ সালের ২৮ জানুয়ারি আমার মরহুমা শাশুড়ি হবিবুন নেছা (স্বামী-মো.আমান উল্লাহ) জিলাদপুর মৌজায় ৪৫ শতক জমি ক্রয় করেন।তিনি ওই জমি ভোগ দখল কওে আসাবস্থায় ইন্তেকাল করলে উত্তরাধীকারী সূত্রে জমিটির মালিক-দখলদার হন আমার স্বামী ফিরোজ মিয়া ও দেবর নুরুজ আলী। গত প্রায় অর্ধশত বছর ধরে এ জমিটি মালিক সত্তে¡ আমাদের দখলে। বেশ কয়েক বছর পূর্বে আমাদের গ্রামে (উদনারপাড়) বাড়ি কওে বসবাস করছেন মৃত সিদ্দেক মিয়ার পুত্র মো. নফল মিয়া। তিনি ২০১৬ সালের মাঝামাঝি সময়ে আকস্মিকভাবে দাবি করেন ওই ৪৫ শতক জমিটি নাকি তার। আমার কাছে যে দলিল রয়েছে তা অন্য জায়গার। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এলাক এবং শহরের গণ্যমান্য ব্যক্তিদেও নিয়ে বিচার-শালিস হয়। বিচারে কাগজপত্র পর্যালোচনা কওে বিজ্ঞবিচারকগণ দাগ নাম্বার ভুল হলেও জমিটি আমাদেও বলে রায় দেন।বিচার-শালিসের আগেই বিচারকগণ উভয়পক্ষকে জিজ্ঞেস করেন বিচারের রায় আমরা মানবো কিনা? আমার স্বামী বলেন, ‘বিচারে যে রায় হবে আমরা মেনে নেবো। নফল মিয়াও একই উত্তর দেন। কিন্তু বিচারের রায় আমাদেও পক্ষে যাবার পরপরই আমাদেও পরিবার নিয়ে নফল মিয়া শুরু করেন ষড়যন্ত্র ও চক্রান্ত। জমিটি বিচারের মাধ্যমে দখলে নিতে না পেরে মো. নফল মিয়া আমার পরিবারের সদস্যদেও উপর কের পর এক মিথ্যে মামলা দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে এলাকা ছাড়া করার ঘৃণ্য ষড়যন্ত্র শুরুকরেন তিনি (নফলমিয়া)। এরই অংশ হিসেবে ২০১৬ সালে নফল মিয়ার স্ত্রী ওয়াহিদা বেগম বাদি হয়ে আমার একমাত্র পুত্র ফজলু মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলার কোন নোটিশ আমাদের কাছে প্রেরণ করা হয়নি। এক সময় ওয়ারেন্ট ইস্যু হয়। ঘটনা লোকমুখে শুনেআমি খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা পাই। পওে আমার পুত্রকে আদালতে হাজির করলে তাকে জেল-হাজতে প্রেরণকরা হয়। আমাদের পরিবার নিতান্তই দরিদ্র। মৌলভীবাজারের মামলা চালাতে হিমসিম খাই। কিন্তু মৌলভীবাজাওে আমার পুত্রের জামিন না হলে আমার সমিতি ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ কওে মহামান্য হাইকোর্টে গিয়ে অর্ধ লক্ষাধিক টাকার উপওে খরচ করে আমার পুত্রকে জামিন করিয়ে আনি। জামিনের পরবর্তী হাজিরার তারিখে মামলার বাদিনী ওয়াহিদা বেগম মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলাটি বিনা বিচারে নিষ্পত্তির আবেদন করেন। তিনি আবেদনে উল্লেখ করেন উভয়পক্ষের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় আমাদের মধ্যে আপোষ হয়েছে। প্রকৃতপক্ষে আপোষের বিষয়টি আমি জ্ঞাত নই। তবে আমার পক্ষের আইনজীবির নির্দেশে আমি আদালতের আইনজীবি মিলনায়তনেএ কটিকাগজে স্বাক্ষর করি।
২০১৬ সালের ২০ ডিসেম্বর মো.নফল মিয়া বাদি হয়ে আমার স্বামী, দেবর, জাল, আমারপুত্র ও আমাকে আসামী করে মৌলভীবাজার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৪/১১৭ (সি) ধারায় একটি পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ২০১৭ সালের ১৪ মার্চ এ মামলাটি থেকে আমাদের সবাইকে অব্যাহতি প্রদান করেন। ২০১৭ সালের ২৯ জানুয়ারি মো.নফলি ময়া বাদি হয়ে একইভাবে আমার স্বামী, দেবর, জা, আমারপুত্র ও আমাকে আসামীকরে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৩/৩২৩/৩৮৫/৫০৬/৩৪ ধারামতে আরো একটি পিটিশন মামলা দায়ের করেন।ওই মামলায় আমাদেও বিরুদ্ধে দুটি তারিখে ১ লক্ষ করে মোট ২ লক্ষটা কাচাঁদা দাবির অভিযোগ আনয়ন করাহয়। মামলাটি তদন্তের ভার দেয়া হয় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মহোদয়কে। ওই বছরের ২৪ মার্চ শ্রীমঙ্গল থানা থেকে তদন্ত প্রতিবেদন মাননীয় আদালতে প্রেরণ করাহয়। পুলিশের তদন্তে আমাদেও বিরুদ্ধে দায়েকৃত পিটিশন মামলার বর্ণনার সত্যতা মেলেনি বলে পুলিশ তদন্ত প্রতিবেদন দিলে আমরা এ মামলা থেকে খালাস পাই। এভাবেএ কের পর এক মিথ্যে মামলায় জর্জরিত কওে আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ক; আমাদেও ভিটেমাটি থেকে উচ্ছেদেও পায়তারা বারবার ব্যর্থ হবার পরও নফল মিয়ার ষড়যন্ত্র থেমে থাকেনি।
২০১৮ সালের ৩০ নভেম্বর আমাদের পারিবারিক ধানের জমির মধ্যে আমাদের কিছুই না জানিয়ে নফল মিয়া গংরা কারেন্টের পিলার পুতার চেষ্টা করে। আমার স্বামী ফিরোজমিয়া এতে বাধা দিলে নফল মিয়া দা হাতে আমার স্বামীকে তাড়া করে। তিনি আত্ম চিৎকার করে দৌড়ে বাড়িতে আসলে তার প্রাণ রক্ষা হয়। এ ঘটনায় আমি বাদি হয়ে মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করি। মামলাটি বর্তমানে বিচারাধীন। উপরোক্ত ঘটনাগুলোর পর গত ১৩ সেপ্টেম্বর অনুমান ভোর ৬ ঘটিকার সময় ওই সন্ত্রাসীরা আমাদেও জমিতে অনাধিকার প্রবেশ জমির গাছপালা অবাধে কর্তন, ফসল বিনষ্ট করে। তখনআমি ও আমার স্বামী ফিরোজ মিয়া এগিয়ে এসে বাধা-নিষেধ করলে তারা আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং আমাদের উপর হামলে পড়ে। সন্ত্রাসীরা এলাপাথারি চড় থাপ্পর, কিলঘুষি মেওে আমার স্বামীকে আহতকরে। তারা আমাদের প্রাণে হত্যা করার হুমকি দেয়।
নফল মিয়া গংরা এলাকায় প্রভাবশালী। তারা অর্থের দম্ভে আমার পরিবারকে পথে বসিয়ে আমাদের ভিটেমাটি, জায়গা-জমি দখল করে নেয়ার পায়তারায় লিপ্ত রয়েছে। আমাদের পরিবারকে নিঃস্ব করার লক্ষ্যে এপকর পর এক মিথ্যে ও সাজানো মামলা দায়ের করেছে। এসব মামলা পরিচালনা করতে গিয়ে আমাদের ঋণের বোঝা ক্রমশ ভারি হচ্ছে। তারা কোন কারণ ছাড়াই আমাদের বাড়ির গাছপালা কেটে ফেলছে, ধানের জমি বিনষ্ট করছে, শারীরিক ও মানসিকভাবে আঘাত করছে। অর্থনৈতিকভাবে আমাদের পঙ্গু করতে একের পর এক ঘটনা ঘটিয়েই চলেছে। এর থেকে পরিত্রাণ চাই আমরা। আপনাদের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের কাছে আমাদেও করজোরে আবেদন আমাদের দরিদ্র পরিবারটিকে বাঁচান। প্রভাবশালী নফল মিয়া গংদের কাছে এখন আমাদের জীবনও নিরাপদ নয়। যেকোন সময় আমাদের প্রাণে হত্যা করা হতে পারে। আমরা বাঁচতে চাই। আমাদের দয়া করে বাঁচার সুযোগ দিন।







