আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ধলাই নদীর প্রতিরক্ষা বাধ মেরামত না করায় জনভোগান্তি চরমে

 

 

 

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বড়চেগ দক্ষিণ গ্রাম যাবার ধলাই নদীর প্রতিরক্ষা বাধই রাস্তা হিসেবে একমাত্র ভরসা, এ রাস্তা দিয়ে দেওরাছড়া চা বাগানের লোকজনও চলাফেরা করেন। দীর্ঘদিন ধরে বাধ মেরামত না করায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিগত বন্যায় ধলাই নদীর প্রতিরক্ষা বাধের ভাঙ্গন মেরামত না করায় স্কুল-কলেজে মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের চরম ভোগান্তি দেখা দিয়েছে। স্থানীয় আওয়ামিলীগ নেতা হারুন রশীদ জানান, বছর খানেক আগে যখন অল্প ভাঙ্গা ছিল তখন আমরা আবেদন করেও কোন ফল পাইনাই,বিগত বন্যায় এই বাধটি ভেঙ্গে গেলেও এ পর্যন্ত মেরামত না করায় কয়েক হাজার মানুষ ভোগান্তিতে রয়েছে। আমি কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। এব্যাপারে ইউপি সদস্য মাহমুদ মিয়া জানান, গত বন্যায় ভাঙ্গনকৃত বাধটি মেরামত করা হয় নাই, কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি অতিদ্রুত যেন বাধটি মেরামত করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক জানান, আমরা ঝুকিপূর্ণ বাধের তালিকা দিয়েছি, চৈত্রঘাট এলাকার ধলাই নদীর প্রতিরক্ষা বাধের ভাঙ্গনের বিষয় তালিকা দেখে অতিদ্রুত বাধটি মেরামত করার জন্য ব্যবস্থা নিচ্ছি।