আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দুর্ভোগ নিয়ে রাজনগরের এক যুবকের প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি

 

 

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ

রাস্তার বেহালদশার মুক্তি চেয়ে রাজনগরের এক যুবকের প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি ফেসবুক জগতে ব্যপক সারা পরেছে। মজিদ আহমদের ফেসবুকে দেওয়া খোলা চিঠিটি হুবহু তুলে ধরা হল।

 

খোলা চিঠি ঃ

মাননীয় প্রধানমন্ত্রী দ্য মাদার অব হিউম্যানিটি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

জানি আমরা অবহেলিত সাধারন জনগণের আওয়াজ আপনার কাছে এতো সকাল পৌঁছাবেনা আবার পৌঁছাতে সময় ও লাগবেনা।

মাননীয় প্রধানমন্ত্রী আমি মৌলভীবাজার ৩ আসনের রাজনগর উপজেলার কামারচাঁক ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের অবহেলিত জনগণের পক্ষথেকে আপনার দৃষ্টি কামনা করছি, মানবতার নেত্রী আমি একটুও বাড়িয়ে বলছিনা আপনার সরকারের আমলে আশেপাশের বিভিন্ন ইউনিয়নে চাওয়ার চাইতে বেশি উন্নয়নকাজ হয়েছে এবং অব্যাহত ও চলমান আছে। কিন্তু আমরা আপনার রানিং ৩ বারের সরকারের আমলে পাচ্ছিনা কোনো উন্নয়ন এবং দল থেকে কোনো মূল্যায়ন,

কিন্তু কেনো মাননীয় প্রধানমন্ত্রী? আপনিত মমতাময়ী আপনি একটিবার জিজ্ঞেস করুন আপনার স্বাক্ষরকৃত জনপ্রতিনিধিদের কি কারনে টানা ৩ বারের রানিং সরকারের আমলে আপনার এই অবহেলিত গ্রামের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ? মাননীয় প্রধানমন্ত্রী আপনার সরকারের আমলেই গ্রামের মানুষ চিনতে জানতে এবং দেখতে পেরেছে উন্নয়ন,

কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের সামনে গ্রামের এই মানুষদের স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে আর রেখে যাচ্ছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে।

মাননীয় প্রধান মন্ত্রী ইউনিয়ন থেকে নিয়ে জাতীয় নির্বাচনে নেতৃবৃন্দ, কয় দিন বা ভোটের জন্য মানুষের দ্বারে দ্বারে আসেন? আমরা আপনার নগণ্য কর্মী হিসেবে ভোটারের কাছে আমাদেরই বারবার যেতে হয়, কিন্তু মানুষকে এখন বুঝাতে অনেক কষ্ট হয় মাননীয় প্রধানমন্ত্রী মানুষ বিশ্বাস করতে চায়না আমাদের,

আমি জানতে চাই কাদের জন্য আমরা সাধারন কর্মীরা জনগণের গালিগালাজ শুনবো। মাননীয় নেত্রী আমরা আপনাকে নিয়ে চিন্তা করি আপনি না থাকলে কি ভাবে উন্নয়ন পাবো আর উনারা মনে হয় চিন্তা করেন আপনি না থাকলেও উনারা নির্বাচিত হলে উনাদের’ত একটা চেয়ার থাকবেই! তবে মাননীয় নেত্রী উনারা হয়তো ভুলেগেছেন যে আপনি আপনার সাধারন জনগণের কাছে উন্নয়নের শপথ নিয়ে গ্রামকে শহর বানানোর জন্য রাতদিন লড়াই করে যাচ্ছেন।মাননীয় নেত্রী আপনি যদিও ঢাকায় থাকেন তবুও আমি বিশ্বাস করি আমার গ্রাম থেকে নিয়ে ঢাকা পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে মিনিটের মধ্যে জানার ক্ষমতা রাখেন বলেই আপনি দ্য মাদার অব হিউম্যানিটি। মমতাময়ী নেত্রী আপনার কাছে বিনীত অনুরোধ একটি বার উনাদের জিজ্ঞেস করুন আপনার এই জনগন কেনো এতো কষ্টের মাঝে আছে? মমতাময়ী মা আপনি’ত স্কুল কলেজ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছেন দিচ্ছেন কিন্তু রাস্তাঘাটের এই অবস্থা থাকলে কি করে আমাদের বাচ্চারা স্কুলে গিয়ে মানুষের মতো মানুষ হবে? মাননীয় প্রধানমন্ত্রী আমি নিজে আজ ২বছর থেকে নেতৃবৃন্দ থেকে নিয়ে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে দরখাস্ত আর সুপারিশ নিয়ে ঘুরতে ঘুরতে এখন কম্পিউটারের দোকান আমাকে আর কোনো দরখাস্তই লিখে দিতে রাজী হয়না!আমি এখন ক্লান্ত সব দরজা যে বন্ধ হয়েগেছে তবে ভরসা আছে আপনার দরজা সবসময় আমাদের জন্য খোলা আছে থাকবে। প্রিয় নেত্রী এই রাস্তার জন্য বারবার গ্রাম থেকে চাঁদা তুলে সেচ্ছাশ্রমের মাধ্যমে যদিও কিছুটা চলাচল উপযোগী করি কয়েকদিনের মধ্যে আবার হয়ে যায় সেই আগেরই অবস্থা।বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে যখন দেখি আপনার উন্নয়নকাজ চলছে  তখন হিংসে করে ভাবি আমাদের এলাকায় কবে পৌছাবে আপনার দেওয়া উন্নয়ন আর গর্ব করে সবাইকে বলতে পাড়বো সবাই দেখে যাও এটাই হলো আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন।

এইভাবে লিখতে চাইনি তারপর ও লিখতেই হলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইলো।

 

?মজিদ আহমেদ

?জেলা মৌলভীবাজার

?উপজেলা রাজনগর

?ইউনিয়ন কামারচাঁক

?গ্রাম মরিচা

?ওয়ার্ড নং( ৯)

?সাধারন কর্মী রাজনগর উপজেলা যুবলীগ।