আজ-  ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

গীবত ঈমান-আমলকে বিনষ্ট করে-ইমাদ উদ্দিন হাসান

দীপ্ত নিউজ ডটকম : ইসলামের দৃষ্টিতে গীবত একটি নিন্দনীয় অপরাধ। ব্যভিচারের চেয়েও বড় গোনাহ। এতে শুধু আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন না, বরং মানুষ নেকী থেকেও বঞ্চিত হয়। আল্লাহ এরশাদ করেন-তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি স্বীয় মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই কর। (সূরা হুজুরাত : ১২)।

 

হজরত রাসুল (সা.) এরশাদ করেন তোমরা গীবত বা পরনিন্দা করা থেকে বেঁচে থাকবে। কারণ তাতে তিনটি ক্ষতি রয়েছে, প্রথমত গীবতকারীর দোয়া কবুল হয় না। দ্বিতীয়ত গীবতকারীর কোনো নেক আমল কবুল হয় না এবং তৃতীয়ত আমলনামায় তার পাপ বৃদ্ধি হয়ে থাকে। (বুখারি : ২৮৩৭)।

 

আজকাল মানুষ সবসময় মানুষের গীবত করা নিয়ে ব্যস্ত থাকে। রাস্তা ঘাটে, মাঠে,বাজারে প্রতিটায় জায়গায় অন্যের বদনাম আর দোষ বর্ণনায় লিপ্ত। অথচ নিজের দোষের শেষ নেই, সেদিকে তার সামান্যতমও খেয়াল নেই। দুজন ব্যক্তি এক জায়গায় হলেই গীবত আর শেকায়ত নিয়ে পরে রয়। একটি ঘটনা বলি যার দ্বারা আপনারা বুঝতে পারবেন গীবতের দ্বারা কিভাবে মানুষের নেকীর ক্ষতি হয়। হজরত হাসান বসরী(রহঃ) এর জীবনের একটি ঘটনা। একদিন এক ব্যক্তি এসে থাকে বলল অমুক ব্যাক্তি আপনার গীবত করেছে। হজরত হাসান বসরী (রহঃ) সঙ্গে সঙ্গে কয়েকটি তাজা খেজুর আনলেন এবং একটি প্লেটে করে হাদিয়া হিসাবে ঐ ব্যাক্তির নিকট পাঠিয়ে দিলেন। সাথে চিরকুটে একথা লিখে পাঠালেন আমি আপনার কাছে কৃতজ্ঞ। কেননা আপনি গীবত করে আপনার পূণ্যগুলো আমার আমলনামায় স্থানান্তরিত করেছেন। আপনার এই দয়ার প্রতিদান তো আমি আর দিতে পারছি না। তাই এই সামান্য হাদিয়া গ্রহন করলে খুশি হব।

 

এই ঘটনা থেকে মুসলিম ভাই-বোনেরা আমরা বুঝতে পারি যে, গীবত বা পরনিন্দা দ্বারা গীবতকারীর নেকী তাকে দেওয়া হয় যার গীবত করা হয়েছে। আর যদি নেকী না থাকে তবে সেই ব্যাক্তির গোনাহ গীবতকারীর আমলনামায় যোগ করা হয়।তাই মুসলিম ভাই-বোনেরা সতর্ক হোন। গীবত করা ছেড়ে দিন। গীবত থেকে বেঁচে থাকা আমাদের কর্তব্য।

 

আল্লাহ তাআলা সবাইকে গীবতের কুফল অনুধাবন করে এসব নিন্দনীয় কাজ থেকে হেফাজত করুন। আমিন।

লেখক : মাদরাসা শিক্ষার্থী।