আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ
কমলগঞ্জের ১নং রহিমপুর ইউনিয়নের ছয়কুট মুন্সিটিলা এলাকার মিজান মিয়া ড্রাইভারের শিশু কন্যা নাসিমা বেগম (৮) পুকুরের পানিতে পরে মৃত্যু হয়েছে।ঘটনাটি আজ শুক্রবার জুমআর নামাজের পর। শিশুর চাচা আব্দুস শহিদ বলেন, আমরা জুম আর নামাজ আদায় করে বাড়িতে এসে মেয়েকে খোজাখুজি করে না পেয়ে বাড়ীর সামনের পুকুরে গিয়ে তার লাশ পানিতে ভাসতে দেখি। তখন দুপুর ২ টা হবে। তড়িঘড়ি করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ইউপি সদস্য মোঃআজির উদ্দিন বলেন, ঘটনা শুনে আমি এখন মৃত শিশুর বাড়ীতে আছি।






