আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কাজের স্বীকৃতি পুরুস্কৃত হলেন কমলগঞ্জ থানার ওসি তদন্ত

 

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ

চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোনীত হয়েছেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইনের আগস্ট মাসের মাসিক কল্যাণ সভায় মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এই ঘোষণা দেন। পরে তার হাতে সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

 

পুলিশ সূত্র জানায়, কমলগঞ্জ থানার মামলা নং-১৯ তারিখ ২৪/০৮/১৯খ্রি ধারা-৩০২/৩৪পিসি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, জড়িত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ এবং আসামি ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এই চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ পুরষ্কৃত হন।

 

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এ দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন পত্রে বলেন, ভবিষ্যতেও আপনি অনুরুপ দায়িত্বশীল ও পেশাদারী ভূমিকার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আমার বিশ্বাস।

 

কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ বলেন, কাজের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। এ জন্য আমি পুলিশ সুপার স্যারসহ সবার কাছে কৃতজ্ঞ।’ তিনি ভালো কাজে সকলের সহযোগিতা কামনা করেন।