আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মুন্সিবাজার ইউনিয়নের গ্রামীণ কাচা সড়কে ১৫ বছরেও কোন কাজ হয়নি

 

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃকমলগঞ্জ উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের নারায়নক্ষেত্র গ্রামের রাস্তার বেহালদশায় জনভোগান্তি চরমে।  এলাকাবাসী জানান, গ্রামের আব্দুর রউফ মৌলানার বাড়ীর সামন থেকে সুরানন্দ শব্দকরের বাড়ীর সামন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার গ্রামীণ সড়কে বিগত ১৫-২০ বছরেও এক কোদাল মাটি দেওয়া হয়নি। এতে  এলাকাবাসীর চরম ভোগান্তিতে হাটাচলা করতে হচ্ছে। স্কুল -কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীদের পরতে হচ্ছে ভোগান্তিতে।  এলাকায় দুটি মসজিদের মুসল্লীরাও কষ্ট করে এই রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে।

 

স্থানীয় ইউপি সদস্য সুনীল মালাকার জানান, এলাকার মানুষের ভোগান্তির কথা চিন্তা করে কর্তৃপক্ষ এই গ্রামীণ সড়কটি মেরামত করে দিলে মানুষের দুঃখ কষ্টের লাঘব হবে।