
আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃকমলগঞ্জ উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের নারায়নক্ষেত্র গ্রামের রাস্তার বেহালদশায় জনভোগান্তি চরমে। এলাকাবাসী জানান, গ্রামের আব্দুর রউফ মৌলানার বাড়ীর সামন থেকে সুরানন্দ শব্দকরের বাড়ীর সামন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার গ্রামীণ সড়কে বিগত ১৫-২০ বছরেও এক কোদাল মাটি দেওয়া হয়নি। এতে এলাকাবাসীর চরম ভোগান্তিতে হাটাচলা করতে হচ্ছে। স্কুল -কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীদের পরতে হচ্ছে ভোগান্তিতে। এলাকায় দুটি মসজিদের মুসল্লীরাও কষ্ট করে এই রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য সুনীল মালাকার জানান, এলাকার মানুষের ভোগান্তির কথা চিন্তা করে কর্তৃপক্ষ এই গ্রামীণ সড়কটি মেরামত করে দিলে মানুষের দুঃখ কষ্টের লাঘব হবে।






