আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

এলাকাবাসীর স্বপ্ন বাস্তবায়নে প্রতিষ্ঠিত হচ্ছে মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে প্রতিষ্ঠিত হচ্ছে “মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় ”। এতিহ্যবাহী ছলিমবাড়ীর সন্তান যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান চৌধুরী রাসেল তাঁর বাবা মরহুম মবশ্বির আলী চৌধুরীর নামে উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যালয়ের জন্য প্রস্তাবিত ১০০ শতক জায়গায় বিদ্যালয়ের নাম ফলক স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মবশ্বির আলীর ছোট ছেলে শামসুজ্জামান চৌধুরী রাহেল, ভাতিজা ইকতিয়ার চৌধুরী, মুক্তার চৌধুরী প্রমুখ। একাধিক শিক্ষার্থীরা জানান, মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে আমাদের আর কষ্ট করে পায়ে হেটে দূরে গিয়ে লেখাপড়া করতে হবেনা, আমরা চাই বিদ্যালয়টি অতি দ্রুত কাজ শুরু করুক। সাবেক ইউপি সদস্য রেজিয়া আক্তার চৌধুরী বলেন, আমরা নিরলস চেষ্টা করছি এই অঞ্চলের গরীব দুঃখী মেহনতী মানুষ গুলোর শিক্ষার অধিকার নিশ্চিত করতে। অত্র বিদ্যালয় প্রতিস্থাপন করে নতুনত্বকে সংযোজন করে এগিয়ে নিতে।

মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় ঝরে পড়া হত-দরিদ্র শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে,  জুগিবীল.বারামপুর,মঙ্গলপুর,শ্রীনাথ পুর,গকুলনগর, মতোরাপুর এসব এলাকার শিক্ষার্থীদের আর কষ্ট করতে হবেনা।

 

হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী  অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে শীঘ্রই মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাজ শুরু হবে। ৩০/৩২ বছর ধরে এলাকাবাসীর দাবী ছিল একটি বিদ্যালয়ের। । ৫-৬ টা গ্রামের  শিক্ষার্থীরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে কমলগঞ্জ উপজেলা সদরে গিয়ে লেখাপড়া করছে। শিক্ষার্থীদের অনেক কষ্ট করতে হয়। এসব সমস্যা ও দূর্ভোগ থেকে নিরসনের জন্য মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় স্থাপিত হচ্ছে। বিদ্যালয় স্থাপনের খবর শুনে এলাকার জনগণের মধ্যে আনন্দ বিরাজ করছে।