আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শিক্ষার আলো ছড়াচ্ছে হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ মফস্বলের বাতিঘর। গ্রামীণ জনপদের কলেজটি এখন এ নামেই পরিচিত। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ২ নং পতনঊষার ইউনিয়নে কলেজটির অবস্থান। নাম হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ। প্রতিবছরই ভালো ফলাফলে উপজেলা জুড়ে সুনাম আর সুখ্যাতি। কলেজটিতে যেতে চোখে পড়ে আঁকাবাঁকা মেঠোপথ। মাঠের পর মাঠ। ধান ক্ষেত আর সবুজ দুনিয়া। প্রধান সড়কের দু’পাশই ছায়াবৃক্ষের রাজত্ব। এমন অপরূপ রূপ মাধুর্য্যে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ২ নং পতনঊষার ইউনিয়নের বৈরাগীচর এলাকা জানান দেয় আবহমান গ্রাম বাংলার মনকাড়া রূপ সৌন্দর্য। এদেশের গ্রামীণ জনপদের মতো ওই এলাকাও কৃষিজীবী আর খেটে খাওয়া মানুষ প্রতিদিনই জীবন যুদ্ধে লড়ে। মাঠে মাটির সঙ্গে লড়ে সোনা ফলায়। এমনই শ্রমে-ঘামে চলে জীবন সংসার। অভাব-অনটন আর টানাপোড়েন ওদের পিছু ছাড়ে না। কিন্তু সময়ের সঙ্গে বদলাচ্ছে ওদের আশপাশ। পরিবর্তন আসছে সর্বত্রই। তাই ওই স্রোতে গা না ভাসালেই পিছিয়ে পড়া। ওরা তা বুঝে। কিন্তু আর্থিক দৈন্যদশায় সে সাধ্য কি আর তাদের আছে। সাধ থাকলেও যে সাধ্য নেই। কৃষি ও শ্রমজীবী গ্রামীণ ওই জনপদের মানুষগুলো তাদের সন্তানদের ভবিষ্যৎ আর জীবন- জীবিকা নিয়ে ভাবে। এই ভাবনার শেষ নেই। শুধু বংশ পরম্পরায় পৈত্রিক পেশার উত্তরসূরি হলেই কি হবে। এই প্রশ্ন ঘুরপাক খায়। কিন্তু মিলে না তার সদুত্তর। এই তথ্য প্রযুক্তির যুগে জ্ঞান- বিজ্ঞানেও পারদর্শী হওয়া চাই। সে জন্য হতে হবে শিক্ষিত। ছেলে সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ওদের সে রকম করে তৈরিও করতে হবে। দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তারা পড়ালেখায় উচ্চ শিক্ষা না নিলেও সন্তানদের এমন প্রয়োজনীয়তা খুব ভালো করে বুঝেন। অনুধাবনও করেন। কিন্তু মফস্বলের এই গ্রাম ওই গ্রাম। তাদের এলাকার কোনো গ্রামেই নেই উচ্চ শিক্ষা অর্জনের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। যা আছে তা শহরে। কিন্তু শহরের ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫-৩০ কিলোমিটার যাতায়াত আর পড়ালেখার খরচ কুলিয়ে ওদের গন্তব্যে পৌঁছানোর সাধ্য কোথায়? সারা দিন মাঠেঘাটে কাজ করে দু’বেলা দু’মুঠো ভাতের নিশ্চয়তা যাদের নেই তাদের সন্তান শহরে গিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে তা যেন দুঃস্বপ্ন। নিজ এলাকায় উচ্চ শিক্ষা গ্রহণের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় সন্তানদের উচ্চ শিক্ষা অর্জন নিয়ে এই দুঃখ গাঁথুনি যেন তাদের চলিষ্ণু রেওয়াজ। মাধ্যমিকের গণ্ডি পাড়ি দেয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষা জীবনের ইতি টানতে হয় ওই মফস্বল এলাকার হতদরিদ্র অধিকাংশ মেধাবী শিক্ষার্থীদের। তাই তাদের ভাগ্যের চাকাও সচল হয় না। এমনটিই যেন তাদের নিয়তি। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে নিজ এলাকায় নিজস্ব অর্থায়নে এই অবস্থার পরিবর্তন করতে আগ্রহী হন ওই এলাকারই সু-সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ফখর উদ্দিন আহমেদ চৌধুরী তিনি নিজ এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন। এলাকার সন্তানদের উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ করে দিতে উদ্যোগী হন। নিজ ইউনিয়নের বৃন্দাবন পুর বৈরাগীর চর, পালিত কোনা, নিজ বৃন্দাবন পুর, কান্দিগাও, নোয়াগাও, রাধা গোবিন্দপুর, গোপিনগর, রসুলপুর এসব এলাকার ছেলে -মেয়েরা এসএসসি পাশ করে যাতে কষ্ট করতে না হয় তা চিন্তা করে ফখর উদ্দিন চৌধুরীর অর্থায়নে ২০১১ সালে ভিত্তিপ্রস্তর হয় হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজের। প্রায় কোটি টাকা ব্যয় করে আধুনিক মানসম্মত শিক্ষার দৃঢ় প্রত্যয়ে মনোরম পরিবেশে গড়ে উঠেছে হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ । শুরুতেই গুরুত্ব দেওয়া হয় নিয়ম শৃঙ্খলা ও পড়াশোনা দিকে। সাফল্যও এসেছে। প্রত্যেকটি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটি ভালো ফলাফল অর্জন করেছে। প্রতিষ্ঠার পর থেকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সংস্কৃতির চর্চার কারণে উপজেলা অন্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় স্কুলটি ব্যাপক পরিচিতি লাভ করেছে। অভিভাবকদের সঙ্গে ঝরে পড়া শিক্ষার্থীরাও তার এমন প্রশংসনীয় মহতী উদ্যোগকে স্বাগত জানায়।
ফখর উদ্দিন আহমেদ চৌধুরীর ঐকান্তিক ইচ্ছা আর স্থানীয় মানুষের প্রয়োজন ও আগ্রহকে বিবেচনায় নিয়ে নিজস্ব অর্থায়নে কলেজ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। ২০১৬ সালে বৈরাগীচর এলাকায় তাঁর মরহুম মাতার নামে প্রতিষ্ঠা করেন হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়াতে কলেজের শিক্ষা গ্রহণের সুযোগ হয় ওই এলাকাসহ আশপাশ এলাকার হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের। ২০১৬ সাল থেকে উৎসবমুখর পরিবেশে চলে পাঠদান কার্যক্রম। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটি উপজেলা পর্যায়ে একটি অন্যতম ভালো ফলাফলের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ছড়িয়ে পড়া খ্যাতি ও ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হচ্ছে। তাদের এমন (৮৫ শতাংশের উপরে ফলাফলে) অভিভূত এ জেলা উপজেলার অভিভাবক ও সচেতন সমাজ। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে চলছে। শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ালেখার সু-ব্যবস্থা, রয়েছেন অভিজ্ঞ শিক্ষকমন্ডলী। বিশাল ক্যাম্পাস, পরিচ্ছন্ন ক্লাসরুম আর খেলাধুলার সু-ব্যবস্থা। রাজনীতিমুক্ত ও ধূমপানমুক্ত নির্মল পরিবেশে চমৎকার ক্যাম্পাস শুরু থেকেই দৃষ্টি কাড়ছে সকলের।
কলেজের প্রিন্সিপাল মোঃ নুরুল ইসলাম বলেন, ফখর উদ্দিন আহমেদ চৌধুরী অর্থায়নে প্রতিষ্ঠিত হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ পর্যাপ্ত ভূমি, যুৎসই ভৌত অবকাঠামো, যুগোপযোগী পাঠদান ব্যবস্থা, শিক্ষাবান্ধব পরিবেশ, ছাত্র-শিক্ষক সংখ্যাসহ প্রয়োজনীয় সকল যোগ্যতাই রয়েছে প্রতিষ্ঠানটির। যৌক্তিক কারণেই জনতা মহাবিদ্যালয় সরকারের চলমান শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নীতিমালার আওতায় সারা জেলার মধ্যে অগ্রাধিকার তালিকার শীর্ষে অবস্থানের দাবি রাখে। এই এলাকার আপামর জনতার দাবি যোগ্যতার নিরিখে যেন কলেজটি দ্রুত জাতীয়করণ হয়।