আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃকমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ইউপি সদস্য ও মনু-ধলই ভ্যালির সভাপতি বাবু ধনা বাউরীর ব্যক্তিগত পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গরীব দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ২৮ সেপ্টেম্বর সকাল ৯ টায় মিরতিংগা চা বাগান ইউপি সদস্য ধনা বাউরীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম, মন্দিরের পুরোহীত, নারী-শিশুদের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ১নং রহিমপুর ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাতী, প্রদীপ বর্মন, মাসুদ রানা, সঞ্জয় বাউরী প্রমুখ।






