আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ
মৌলভীবাজার জেলা তাতীদলের এক মতবিনিময় সভা ২৯ সেপ্টেম্বর বিকাল ৪ টার সময় মৌলভীবাজার শহরস্থ ওয়েষ্টার্ন প্লাজা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা তাতী দলের আহবায়ক আতাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে মোর্শেদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড,রফিকুল ইসলাম হিলালী, প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল করিম ময়ুন, সহ-সভাপতি আব্দুল মুকিত, সাবেক ছাত্রদল সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশাররফ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মোঃহেলু মিয়া প্রমুখ। এছাড়াও উপস্তিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক শামিম আহমেদ, ,জেলা বিএনপির দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি দুরুদ আহমদ,জাসাসের সভাপতি মারুফ আহমদ, জেলা যুবদলের সহ-সভাপতি জিল্লুর রহমান,সাইফুল ইসলাম টুটুল প্রমুখ। এসময় তাতীদলসহ জেলা বিএনপির বিভিন্ন স্তরেরর নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।






