আব্দুল বাছিত খান, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে ৬ লিটার চোলাই মদসহ দুই যুবককে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। সোমবার (৭ অক্টোবর) রাত ৯টায় কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামের সুন্দর আলীর ছেলে ইব্রাহীম আলী (২১) ও বৃন্দাবনপুর বৈরাগীচক গ্রামের আব্দুল কাদিরের ছেলে রিয়াজ হাসান (২২)। কমলগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদ জানান, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নির্দেশনায় সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার একদল পুলিশ নিয়ে উপজেলার রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ লিটার চোলাই মদসহ ইব্রাহীম আলী ও রিয়াজ হাসান নামে দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসি। । তাদের বিরুদ্বে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে।
কমলগঞ্জে ৬লিটার মদসহ আটক ২
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ৮, ২০১৯, ৯:২১ পূর্বাহ্ণ • ৭ বার পঠিত






