আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে ৬লিটার মদসহ আটক ২

আব্দুল বাছিত খান, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে ৬ লিটার চোলাই মদসহ দুই যুবককে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। সোমবার (৭ অক্টোবর) রাত ৯টায় কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামের সুন্দর আলীর ছেলে ইব্রাহীম আলী (২১) ও বৃন্দাবনপুর বৈরাগীচক গ্রামের আব্দুল কাদিরের ছেলে রিয়াজ হাসান (২২)।  কমলগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদ জানান, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নির্দেশনায় সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার একদল পুলিশ নিয়ে উপজেলার রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ লিটার চোলাই মদসহ ইব্রাহীম আলী ও রিয়াজ হাসান নামে দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসি। । তাদের বিরুদ্বে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে।