কমলগঞ্জ: কমলগঞ্জে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামীকে আটক করেছে কমলগঞ্জ থানা। নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী-আবুল কালাম (৪৫)পিতা -মৃত মরম আলী সাং-বিক্রমকলস থানাঃ কমলগঞ্জ জেলাঃ মৌলভীবাজারকে গত ০৮/১০/১৯ইং তারিখ সন্ধ্যায় স্থানীয় মুন্সিবাজার হইতে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের ধুপাটিলা[রজনপুর] গ্রামের দুলাল মিয়ার স্ত্রী ৩ সন্তানের জননী শিল্পি বেগম[৩০] ধর্ষণ চেষ্টার অভিযোগে এনে ২ জনকে আসামী করে মামলা দায়ের করেন । মামলার ১নং আসামী হলেন হারুনুর রশিদ, পিতা: ইলাছ মিয়া ,সাং-টিলাগড়,থানা: কমলগঞ্জ,জেলা: মৌলভীবাজার। আটক আবুল কালামের বিরুদ্বে বিদেশ নেবার নাম করে একাধিক লোকের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে।
কমলগঞ্জে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী আটক
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ১২, ২০১৯, ৬:৫২ পূর্বাহ্ণ • ৩ বার পঠিত






