আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

১৫ বছর পর কমলগঞ্জ আ’লীগের সম্মেলন আগামী ৯ নভেম্বর

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ

 দীর্ঘ ১৫ বছর পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামী   (৯ নভেম্বর )। কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে অনেকটাই প্রকাশ্য ২টি গ্রুপের সৃষ্টি হয়েছে। একটি গ্রুপ হল  জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও ৬বারের  সংসদ সদস্য উপাধ্যক্ষ ড,মো. আব্দুস শহীদ এমপি আর অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।

 

জানা যায়, কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা আওয়ামী লীগের বহুল প্রতিক্ষিত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে ঘিরে এখন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে।

 

 

সম্মেলনে আওয়ামী লীগের পদ পেত মরিয়া হয়ে ওঠা নেতারা কেন্দ্র সহ তৃণমূলের নেতাকর্মীদের সাথে লবিং করে নিজের প্রার্থীতার পক্ষে সাফাই গাইছেন। সেই ব্যানার, পোষ্টার ছাপিয়ে ও সোশ্যাল মিডিয়ায় নিজের অতীত ও বর্তমান কার্যক্রমের বর্ণনা দিয়ে নিজেকে উপস্থপন করছেন।

 

আসন্ন সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে যাদের নাম শুনা যাচ্ছে তারা হচ্ছেন- সভাপতি পদে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, চেয়ারম্যান ফজলুল হক বাদশা, সাবেক চেয়ারম্যান আছলম ইকবাল মিলন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিদ্দেক আলী এবং সাধারন সম্পাদক পদে যাদের নাম শুনা যাচ্ছে তারা হচ্ছেন- জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, সিলেট বিভাগের শ্রেষ্ট বিদ্যুৎসাহী ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, অধ্যাপক হারুনুর রশীদ ভূঁইয়া, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ,পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু , উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক সাব্বির আহমদ ভূঁইয়া, জুনেল আহমদ তরফদার,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোশাহীদ আলী প্রমুখ।

 

ইতিমধ্যে তারা তৃণমূলের নেতাকর্মীদের সাথে জন সংযোগ বাড়িয়ে দিয়েছেন। এছাড়া যার যার অবস্থান থেকে পদ পাওয়ার জন্য জেলা ও কেন্দ্রে লবিং তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

 

কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফজলুল হক বাদশা বলেন, আগামী ৯ নভেম্বর  আওয়ামী লীগের সম্মেলন অনুষ্টিত হবে। সম্মেলনে কাউন্সিলরদের মতামতের উপর ভিত্তি করে সরাসরি সভাপতি ও সম্পাদক নির্বাচন হতে পারে। অথবা গোপন ভোটে নির্বাচিত হতে পারেন।