আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বড়লেখা বাজারে রাস্তার পাশে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান

রেদোয়ান হোসেন,বড়লেখা, মৌলভীবাজারঃ

গত ১লা নভেম্বর শুক্রবার বড়লেখা হাজিগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন কতৃক মাইক যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নির্দিষ্ট সময় বেধে দেয়া হয়। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর ফুটপাতের যেসকল স্থাপনা সরিয়ে নেওয়া হয়নি সে সকল অবৈধ স্থাপনা ৩ নভেম্বর রবিবার দূপুর থেকে প্রশাসন কতৃক উচ্ছেদ অভিযান চালানো হয়।

উল্লেখ্য যে, বছর খানিক পূর্বে বড়লেখা বাজারের ফুটপাতে বসে  যে সকল লোকজন ব্যবসা পরিচালনা করতে তাদেরকে বড়লেখা পৌরসভা কর্তৃপক্ষ নিদিষ্ট যায়গা দিয়েছে। কিন্তু এদের মধ্যে অনেকেই আবার ফুটপাতে যায়গা করেনিয়েছে এবং নতুন কিছু লোকও দোকান কোটা বানিয়েছে। অবৈধ ফুটপাতের কারনে লোকজন চলাচলে সমস্যা হতো তাই  রাস্তার পাশে যায়গা না থাকায় বাধ্য হয়ে লোকজন রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো। যারফলে  ট্রাফিকজ্যাম লেগেই থাকতো। বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ সহ সকলেই ধরনা করেন যে, রাস্তার পাশে যদি পূনরায় স্থাপনা গড়ে না ওঠে তাহলে বড়লেখা শহর একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে উঠবে এবং বাজারে যানজট কম হবে পথচারীরাও নিরাপদে চলাচল করতে পারবে।