রেদোয়ান হোসেন,বড়লেখা, মৌলভীবাজারঃ
গত ১লা নভেম্বর শুক্রবার বড়লেখা হাজিগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন কতৃক মাইক যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নির্দিষ্ট সময় বেধে দেয়া হয়। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর ফুটপাতের যেসকল স্থাপনা সরিয়ে নেওয়া হয়নি সে সকল অবৈধ স্থাপনা ৩ নভেম্বর রবিবার দূপুর থেকে প্রশাসন কতৃক উচ্ছেদ অভিযান চালানো হয়।
উল্লেখ্য যে, বছর খানিক পূর্বে বড়লেখা বাজারের ফুটপাতে বসে যে সকল লোকজন ব্যবসা পরিচালনা করতে তাদেরকে বড়লেখা পৌরসভা কর্তৃপক্ষ নিদিষ্ট যায়গা দিয়েছে। কিন্তু এদের মধ্যে অনেকেই আবার ফুটপাতে যায়গা করেনিয়েছে এবং নতুন কিছু লোকও দোকান কোটা বানিয়েছে। অবৈধ ফুটপাতের কারনে লোকজন চলাচলে সমস্যা হতো তাই রাস্তার পাশে যায়গা না থাকায় বাধ্য হয়ে লোকজন রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো। যারফলে ট্রাফিকজ্যাম লেগেই থাকতো। বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ সহ সকলেই ধরনা করেন যে, রাস্তার পাশে যদি পূনরায় স্থাপনা গড়ে না ওঠে তাহলে বড়লেখা শহর একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে উঠবে এবং বাজারে যানজট কম হবে পথচারীরাও নিরাপদে চলাচল করতে পারবে।






