আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ
গভীর শ্রদ্ধা-ভালবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ চার জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে স্মরণ করল কৃতজ্ঞ বাঙালী জাতি। পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শ বাস্তবায়ন করার প্রত্যয় এবং আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৩ নভেম্বর সকাল ১১টায় ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্টিত হয়। ইউপি সদস্য মাহমুদ মিয়ার সভাপতিত্বে ইউপি সচিব সোলেমান হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং রহিমপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বিকাশ পাল,সাধারণ সম্পাদক দিপক কান্তি রায়, রহিমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি হারুন আহমেদ, ইউপি সদস্য মুজিবুর রহমান, ইউপি সদস্য বুলবুল আহমেদ ওয়াতির, উপজেলা তরুণলীগের আহবায়ক জনি চৌধুরী, রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি শামিম ওসমান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম প্রমুখ। মাওলানা কেরামত আলীর দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।






