আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বড়লেখায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র‌্যালী আলোচনা ও মিলাদ মাহফিল

রেদোয়ান হোসেন,বড়লেখা,মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের বড়লেখায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মুবারক র‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ (১০ই নভেম্বর) রবিবার দুপুর ১২ ঘটিকার সময় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরে মুবারক র‌্যালী পরবর্তী আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপজেলা তালামীযের সভাপতি নুরুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা  উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সিনিয়র সভাপতি কে.এম ছালেহ আহমদ কবির।

 

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন আফনাত এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার উপজেলা সহসভাপতি রুহুল আমিন রুহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল মুমিত, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা শাহেদ আহমদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মাষ্টার শামছুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা আব্দুল লতিফ, পৌর সাধারণ সম্পাদক ক্বারী নুরুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আমানুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, পর্তুগাল আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, কাতার আল খুর শাখার সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, বর্ণী ইউনিয়ন আঞ্জুমানে আল ইসলাহ’র সদস্য যথাক্রমে আব্দুল আজিজ ও আনোয়ার হোসাইন, উপজেলা তালামীযের সাবেক সভাপতি যথাক্রমে আব্দুল হামিদ ও মুসলিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের মুন্না প্রমুখ।

 

অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন যথাক্রমে মাওলানা হাজী আব্দুল মুক্তাদির ও মাওলানা কুতবুল আলম এবং দোয়া পরিচালনা করেন উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ’র সহসভাপতি কাজী আব্দুর রহমান।