আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) দরগাহ কমিটির মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত

আজিজুল ইসলাম রিয়াদ,মৌলভীবাজারঃ

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) দরগাহ কমিটি আয়োজিত ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে।  ১০ নভেম্বর রবিবার সকাল ১০ ঘটিকায় দরগাহ প্রাঙ্গণ থেকে বের হয়ে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দরগাহ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড র‌্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসূল ও ছাত্র-জনতার সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) দরগাহ মসজিদে মোতাওয়াল্লি সৈয়দ খলীলুল্লাহ ছালিক জুনেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া র‌্যালি তে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব,দরগাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও.মীর্জা শামিম আহমদ, আনজুমানে আল ইসলাহ সহ সভাপতি মাও.মকবুল হোসাইন খান, এ্যাডভোকেট হাবিবুর রহমান মুকুল, সাংবাদিক বকসি ইকবাল, মোঃ ফখরুল ইসলাম, হাফেজ মাও.আবুল হোসেন,মাও.জালাল আহমদ আখন্জি, শেখ মোঃ ইলিয়াস আহমদ, শেখ মোঃ জালাল আহমদ, সৈয়দ আজিজ মোজতবা, এ্যাডভোকেট আব্দুল আলীম, লোকমান হোসেন তরফদার প্রমুখ।