আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজারের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপিত

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ

“পবিত্র মিলাদুন্নবী (দঃ)” উদযাপন উপলক্ষ্যে, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে, ইসলামিক ফ্রন্ট, ইসলামী ছাত্রসেনা, যুব হিজবুর রাসুল (দঃ) ও দাওয়াতে ইসলামী’ সহযোগীতায়, সংগঠনের জেলা শাখার  সভাপতি আল্লামা সৈয়দ ফয়জুল ইসলাম- এর নেতৃত্বে নেতা-কর্মী ও জেলার বিভিন্ন স্থান হতে আগত আশেকে রাসুল (দঃ) গণের উপস্থিতিতে, “পবিত্র জশনে জুলুছ” জেলা কার্যালয় হতে বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এসে শেষ হয়।

এর আগে সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্ভোদন করেন আল্লামা সৈয়দ ফয়জুল ইসলাম সাহেব। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা শাখা’র সাধারণ সম্পাদক ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জেলা শাখা’র সভাপতি জনাব জামাল উদ্দিন আহমদ-এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ইসলামিক ফ্রন্টের বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি গবেষণা বিষয়ক সম্পাদক জনাব মাওঃ রফিকুল ইসলাম জাফরী সাহেব, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাওঃ সিদ্দিকুর রহমান, মাওঃ নুরুল ইসলাম জেহাদি, মাওঃ শাহ মহিবুর রহমান জালালী, ইসলামী ছাত্রসেনা’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি ছাত্রনেতা এম ওলিউর রহমান, ছাত্রসেনা জেলা শাখ’র সাধারণ সম্পাদক জায়েদ রেজা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাওঃ মহিউদ্দিন মুসলেহ, মাওঃ আলাউদ্দিন ফারুকী, হাফেজ আব্দুল মুকিত, যুব হিজবুর রাসুল (দঃ) জেলা সভাপতি আব্দুছ ছাত্তার মোরশেদ, সহ-সভাপতি আজিজুর রহমান, ছাত্রনেতা নুর মুহাম্মাদ বারী, দাওয়াতে ইসলামী’র মৌলভীবাজার জেলার পক্ষে  জনাব জালাল উদ্দিন আত্তারি সাহেব, হাফেজ ইসমাইল হুসেন আত্তারি, মাওঃ হেলাল আহমদ আত্তারি, জয়নাল আবেদীন আত্তারি, ছাত্রনেতা মাওঃ আব্দুল হক, হাফেজ আব্দুল হক, তানভীর আহমদ প্রমুখ। আলোচনা শেষে মিলাদ শরিফ ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করে আগত মেহমানদের মধ্যে শিরনি বিতরণ করা হয়।