আজিজুল ইসলাম রিয়াদ,মৌলভীবাজারঃ
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) দরগাহ কমিটি আয়োজিত ‘মুবারক র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর রবিবার সকাল ১০ ঘটিকায় দরগাহ প্রাঙ্গণ থেকে বের হয়ে র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দরগাহ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড র্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসূল ও ছাত্র-জনতার সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) দরগাহ মসজিদে মোতাওয়াল্লি সৈয়দ খলীলুল্লাহ ছালিক জুনেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া র্যালি তে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব,দরগাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও.মীর্জা শামিম আহমদ, আনজুমানে আল ইসলাহ সহ সভাপতি মাও.মকবুল হোসাইন খান, এ্যাডভোকেট হাবিবুর রহমান মুকুল, সাংবাদিক বকসি ইকবাল, মোঃ ফখরুল ইসলাম, হাফেজ মাও.আবুল হোসেন,মাও.জালাল আহমদ আখন্জি, শেখ মোঃ ইলিয়াস আহমদ, শেখ মোঃ জালাল আহমদ, সৈয়দ আজিজ মোজতবা, এ্যাডভোকেট আব্দুল আলীম, লোকমান হোসেন তরফদার প্রমুখ।






