আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মুন্সিবাজার কালী প্রসাদ উচ্চবিদ্যালয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

 

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ

কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার কালী প্রসাদ উচ্চবিদ্যালয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। কোচিং ফি, ফরম পূরণ সংক্রান্ত কাজে শিক্ষকদের শিক্ষা বোর্ডে যাতায়াত, বিদ্যালয়ের বিদ্যুৎ বিল, মডেল টেস্ট, উন্নয়ন, অনলাইনে ফরম পূরণের খরচসহ বিবিধ খাতে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ২ হাজার ৭-৮ শত  টাকা আদায় করা হচ্ছে। এ ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনাও মানা হচ্ছে না, কোনো প্রকার রিসিটও দেওয়া হচ্ছে না। যে সকল শিক্ষার্থীরা তাদের চাহিদা মত টাকা দিতে পারেনা তাদের সাথে খারাপ আচরণ করেন কেরানী রাজিব দাশ।ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান,  ফরম পূরণের টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়ন কিংবা কোচিং ক্লাসসহ বিভিন্ন  খাতে মোটা অঙ্কের টাকা ধরা হয়েছে। বিদ্যালয়ের কেরানী রাজিব দাশ  খারাপ আচরণের কথা অস্বীকার বলেন,  আমি প্রধান শিক্ষকের নির্দেশে  ২৭০০ টাকা করে নিচ্ছি।  আমি টাকা জমা রাখার মালিক এসব প্রধান শিক্ষক জানেন। কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার  পাল নান্টু বলেন,  আমরা সাইন্সে ১৯৯০ টাকা ও আর্সে ১৯০০ টাকা করে নিচ্ছি। যে সকল শিক্ষার্থীদের কাছ অতিরিক্ত ফি নেওয়া হয়েছে তা ফেরত দেওয়া হবে।এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিলে  তিনি তা রিসিভ করেন নাই।