আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

২৮ নভেম্বর মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম এর সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলের লক্ষে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলার অনলাইন অ্যাক্টিভিস্টদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে আগামী ২৮ নভেম্বরের তাকমিল ফিল হাদিস উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৯ সফলের লক্ষে মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের বিভিন্ন উপজেলা শাখার দায়িত্বশীলদের নিয়ে উপজেলা দায়িত্বশীল সভা বৃহস্পতিবার সন্ধা ৬টায় মৌলভীবাজার শহরস্থ দিল্লী রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।

 

উপজেলা দায়িত্বশীল সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।

 

ফোরামের সেক্রেটারি মুহাম্মদ আশিকুর রহমানের সঞ্চালনায় সভায় শাখাভিত্তিক দায়িত্ব ও বিভাগ বণ্ঠন, সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট পেশ, পর্যালোচনা, পরামর্শদানসহ বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল। সভায় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহ-সভাপতি-৪ মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, ফোরামের সহ-সাধারণ সম্পাদক, শাহ মুহাম্মাদ মিসবাহ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম জহির, সহ-প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, পাঠাগার সম্পাদক মুহাম্মদ এমাদ উদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি আহমদ সামছুদ্দীন, রাজনগর উপজেলা সভাপতি আহসান উদ্দিন গিলমান, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সুমন, শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক মুন্না, সহ-প্রচার সম্পাদক আবু সাঈদ হাসান সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

 

প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজারপৌর জনমিল কেন্দ্রে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে যারা ২০১৯ সালে তাকমিল ফিল হাদিসে (মাস্টার্স) উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়ে সংবর্ধনা ফোরাম এবং বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে।

 

অনুষ্ঠানে বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা খলীলুর রহমান, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল ওয়াদুদ, লেখক ফোরাম মৌলভীবাজারের সভাপতি, লেখক, গবেষক ও ব্যাংকার অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, লেখক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা রুহুল আমীন সাদী, সাংবাদিক ও কলামিস্ট ইসমাইল মাহমুদসহ জেলার শীর্ষ আলেম-ওলামাগণ অতিথি ও আলোচক হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

 

উল্লেখ্য যে, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ২০১৭ সালের ১৬ নভেম্বর ৬৩ জন অনলাইন অ্যক্টিভিস্টদের নিয়ে ফোরামের কার্যকরি কমিটি গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। কমিটি গঠনের পর থেকে এ সংগঠনটি ধর্ম, সমাজসেবা এবং সাহিত্য-সাংস্কৃতিমূলক নানা কর্মকান্ড পরিচালনা করে আসছে।