আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বড়চেগ দক্ষিণ গ্রাম যাবার ধলাই নদীর প্রতিরক্ষা বাধই রাস্তা হিসেবে একমাত্র ভরসা, এ রাস্তা দিয়ে দেওরাছড়া চা বাগানের লোকজনও চলাফেরা করেন। দীর্ঘদিন ধরে বাধ মেরামত না করায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিগত বন্যায় ধলাই নদীর প্রতিরক্ষা বাধের ভাঙ্গন মেরামত না করায় স্কুল-কলেজে মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের চরম ভোগান্তি দেখা দিয়েছে। সামাজিক বিভিন্ন আচার-অনুষ্টানে গাড়ী নিয়ে গ্রামে প্রবেশ করা যাচ্ছেনা। এই বাধটি গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বড়চেগ গ্রামে বসবাসকারীরা দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যায় ভূগছেন। চৈত্রঘাট আমেরতল নামক স্থান থেকে দক্ষিণ বড়চেগ গ্রাম হয়ে দেওরাছড়া চাবাগান পর্যন্ত রাস্তাটি এরকম পরিস্থিতিতেই দুই কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার শুরু করেন বড়চেগ আল ফালাহ ইসলামী যুব সংঘসহ গ্রামের বাসিন্দারা,যা চলমান রয়েছে।
হারুন রশীদসহ স্থানীয়রা জানান, ২ কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে কাজ চলছে প্রায় মাস খানেক থেকে। বছর খানেক আগে যখন নদীর বাধ অল্প ভাঙ্গা ছিল তখন আমরা আবেদন করেও কোন ফল পাইনাই,বিগত বন্যায় এই বাধটি ভেঙ্গে গেলেও এ পর্যন্ত মেরামত না করায় কয়েক হাজার মানুষ ভোগান্তিতে রয়েছে। আমরা কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।






