আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে “জালালী কাফেলা-৩৬০” এর মাসব্যাপী কর্মসূচী শেষে আগামী ১৩ ডিসেম্বর কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আন্তর্জাতিক শানে মোস্তফা সা. মহাসম্মেলন সফলের লক্ষ্যে মৌলভীবাজারের সর্ব বৃহৎ সামাজিক সংগঠন শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর মতবিনিময় সভা ২২ নভেম্বর ২০১৯ ইং, শুক্রবার বাদ মাগরিব শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের কন্ফারেন্স হলে সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব হাফিয আলাউর রহমান টিপু’র সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক খন্দকার ওজিউর রহমান আসাদ ও শেখ কাদের আল হাসান এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আল ইসলাহ’র উপদেষ্টা হাফিয আবুল হুসেন, আলহাজ্ব কয়ছর বক্স, জেলা সভাপতি মুফতি মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম, সহ সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, টাউন কামিল মাদরাসা গভর্নিংবডি সদস্য সৈয়দ করম আলী, উলুয়াইল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ বশির আহমদ, কেন্দ্রীয় তালামীযের সহ প্রচার সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, ট্রাস্টের সহ সভাপতি মোস্তফা আহমদ, জাকির আহমদ জবলু, পশ্চিম বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফিয শিহাব উদ্দিন, দরগাহ শরিফ জামে মসজিদের পেশ ইমাম হাফিয মির্জা শামীম আহমদ চৌমুহনা দেওয়ানি মসজিদের খতিব মাওঃ সৈয়দ মুহিত উদ্দিন, জেলা তালামীযের আহব্বায়ক মোঃ আব্দুল জলিল, সাবেক সভাপতি এম ফয়জুল ইসলাম, সহসভাপতি মাওঃ জামাল উদ্দিন, মাওঃ নজরুল ইসলাম, জেলা তালামীযের সদস্য সচিব হাফিয জিল্লুর রহমান, উপজেলা আল ইসলাহ’র সভাপতি (ভারপ্রাপ্ত) কবির আহমদ তালুকদার, শহর আল ইসলাহ’র সহ সভাপতি কামাল উদ্দিন, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড মৌলভীবাজার সদর এর সভাপতি হাফিয আব্দুর রশীদ,চাঁদনীঘাট জামে মসজিদের খতিব মাওঃ জুনেদ আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি মৌলভীবাজার সদর এর যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম সুহেল, জেলা আল ইসলাহ’র শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, জেলা পরিষদ জামে মসজিদের খতিব ক্বারী আইয়ূব আলী, আল ইসলাহ নেতা মুস্তাফিজুর রহমান বকুল, মাওঃ আনছারুল হক্ব, মাওঃ আছাব আলী আনছারি, হাফিয আব্দুল হান্নান, হাফিয মুস্তাক আহমদ, শিহাব উদ্দিন, ক্বারি আব্দুর রহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর তালামীযের সভাপতি মোঃ মামুনুর রশীদ, সহ সভাপতি আফছার ইবনে রহিম, সাধারন সম্পাদক শামসুল ইসলাম, টাউন কামিল মাদরাসা তালামীযের সভাপতি সৈয়দ সাহেদুল ইসলাম, কলেজ তালামীযের সভাপতি দেলোয়ার হোসেন শিবার, সহ সভাপতি অন্তর হাসান ফজলু, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ, সদর উপজেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক হাফিয মাসুম আহমদ, প্রচার সম্পাদক ইমাদ উদ্দিন, মাও নজরুল ইসলাম, ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড, লতিফিয়া ইমাম সিমিতি ও জমিয়তুল মুদাররিসিন মৌলভীবাজারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।






