আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

গুজবে কান না দেওয়ার পরামর্শ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিকের

দীপ্ত নিউজ ডেস্কঃ গুজব রোধে কাজ করছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। শক্তিশালী সংগঠনটি ২০১৪ সাল থেকে দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনের  ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে রয়েছেন দৈনিক জনতা পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি মোঃজাফর ইকবাল,সাধারণ সম্পাদক দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদসহ অন্যান্য সদস্যবৃন্দ গুজব-অপপ্রচার,মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ এসবের বিরুদ্বে  খুব আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক নতুনদিন পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল বাছিত খান একান্ত সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক সময়ে একটি চক্রের মাধ্যমে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানো হচ্ছে । গুজব রুখতে সরকারের পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব  । গুজব রোধে কাজ করছে সংগঠনের নেতৃবৃন্দরা।

তিনি বলেন, গুজব রোধে প্রশাসনকে আরও নজরদারি বাড়াতে হবে। সচেতনতা বাড়াতে আমাদের সংগঠন উদ্যোগী হয়ে গুজব ছড়ানো কি করে আটকানো যায় তা নিয়ে কাজ করছি ।বহু ক্ষেত্রেই বিভিন্ন প্ররোচনা ছড়ানো বা উস্কানি দেওয়া গুজবের গোড়া খুঁজে বের করতে হবে।

 

তিনি আরও বলেন, গুজব রুখতে প্রযুক্তির পাশাপাশি গোয়েন্দা সংস্থার একটা বড় ভূমিকা আছে নানা ধরনের গুজব রোধে। ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে ব্যবহারকারীর ভাবা দরকার আইন প্রয়োগকারী সংস্থা এটি করলে কাউকে রেহাই দেবে না । তাদের জেরার মুখে পড়তে হবে। তাই ভেবেচিন্তে শেয়ার বা ফরোয়ার্ড করবেন, এতে এড়ানো যাবে গুজবের ঢেউও।

 

জানা যায়, সংবাদ বা খবরের প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। এ আগ্রহ মেটায় বিভিন্ন ধরনের সংবাদমাধ্যম ও টেলিভিশন। দৈনিক পত্রিকা, ম্যাগাজিন, টেলিভিশন, অনলাইন নিউজপোর্টাল ও হালের সোশ্যাল সাইট সবই প্রভাবশালী ভূমিকা রেখে চলেছে খবরের খোরাক জোগাতে। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অধিনে দেশের প্রায় অর্ধ শতাধিক অনলাইন পোর্টাল রয়েছে। প্রতিনিয়তই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে এই পোর্টালগুলি । পত্রিকাগুলির সম্পাদক ও সংশ্লিষ্ট সাংবাদিকগণ জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বিবেচনায় দেশের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া হিসাবে কাজ করছে । পোর্টালগুলির ব্যতিক্রমী পরিবেশনা, বিন্যাস ও বিষয়বস্তুর কারণে খুব অল্প সময়ের মধ্যেই পাঠকের গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। এক কথায় বাংলাদেশী তথা বাংলা ভাষার লোকদের হৃদয়ে দাপটের সঙ্গে দখল করে রয়েছে পোর্টালগুলি ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও জনমুখী কাজ করে চলেছে। তা সত্ত্বেও অপপ্রচার হচ্ছে। তারপরও কুৎসা রটনা থামানো যাচ্ছেনা। গঠন মুলক সমালোচনা না করে, সরকারের কাজের সঠিক মূল্যায়ন না করে অপপ্রচার ও কুৎসা রটনায় ব্যস্ত রয়েছে কিছু ষড়যন্ত্রকারীরা। তারা গুজব রটনা করে তৃপ্তির ঢেউ তুলছে। গুজবকারীদের অপপ্রচার ও কুৎসা রটনায় কান না দিয়ে বাস্তবতা খোজার  পরামর্শ দেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।