আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃমৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে নিষিদ্ধ ভারতীয় মদ ও গাঁজাসহ দুইজন কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৷
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল শহরের আরামবাগ থেকে ওই দুইজন কে আটক করা হয় ৷
আটককৃত মোঃ শরীফ মিয়া মাকড়িছড়া চা বাগানের মৃত নিকুঞ্জ রায়ের ছেলে। দ্বিতীয় জন পিতা- মোঃ বাছিত মিয়া শ্রীমঙ্গলের যাত্রাপাশা এলাকার নবাব আলীর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, আটকৃতদের কাছ থেকে ১৬ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ ও ১০৪ পুড়িয়া গাঁজা আটক করা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি ৷






