আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার ০১ নং রহিমপুর ইউনিয়নের আওতাধীন পূর্ব দক্ষিণ কালেঙ্গা আঞ্চলিক শাখার আয়োজনে পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও মুবারক র্যালি বুধবার (২৭ নভেম্বর) পূর্ব দক্ষিণ কালেঙ্গা বায়তুস সালাম জামে মসজিদ সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে।শাখা সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর তালামীযের সভাপতি মোঃ মামুনুর রশীদ, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর তালামীযের সহ সভাপতি আফছার ইবনে রহিম, টাউন কামিল মাদরাসা তালামীযের সাবেক সভাপতি আজিজুল ইসলাম রিয়াদ, সরকারি কলেজ তালামীযের সহ সভাপতি জুবায়েদ আলী, কমলগঞ্জ উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক হুসাইন সাইদুল ফয়ছল, অর্থ সম্পাদক আলমাছুর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম, রহিমপুর ইউনিয়ন সভাপতি সেলিম হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্চলিক শাখার সহ সভাপতি জুবেল আহমদ, রুমান আহমদ, প্রচার সম্পাদক মঈন উদ্দিন আহমদ, সহ প্রচার সম্পাদক আব্দুল মুকিত প্রমুখ।






