আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ
৩০ নভেম্বর ২০১৯ তারিখে হীড বাংলাদেশে ও পিকেএসএফ এর যৌথ অর্থায়নে আদমপুর সমৃদ্ধি কর্মসূচি ” প্রবীণ জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন কর্মসূচির ” আওতায় অসহায় প্রবীণদের বিশেষ সহয়তা প্রদান অনুষ্ঠানে প্রবীণ কর্মকর্তা মানিক প্রসাদ পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন এছারা কর্মসূচি অবগত করন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারি লেবিও বৈদ্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ লিয়াজো অফিসার এন্ড কেপিএম ম্যানেজার জনাব নূরে আলম সিদ্দিকি, বীর মুক্তি যোদ্ধা আব্দুল হামিদ,কমলগঞ্জ প্রেস ক্লাব রিপোর্টার ইনিস্টিউটের সভাপতি পিন্টু দেবনাথ,মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত প্রমুখ।অনুষ্ঠানে
৮০ জন অসহায় প্রবীণ কে কম্বল ৩০ জন কে ওয়াকিং স্টিক ও ২ জন কে হুইল চেয়ার প্রদান করা হয়।
কর্মসূচি অবগত করন ও স্বাগত বক্তব্যে আদমপুর সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারি লেবিও বৈদ্য বলেন ” আদমপুর ইউনিয়ন কে সমৃদ্ধ করার লক্ষে হীড বাংলাদেশ সমৃদ্ধি কর্মসূচি নিরলশ কাজ করে যাচ্ছে। প্রবীণরা জ্ঞানের ভাণ্ডার তথ্যের ভাণ্ডার প্রবীণদের এই জ্ঞান ভাণ্ডাকে ভবিষ্যৎ প্রজন্মর কাছে তুলে ধরা প্রবীণদের সক্ষমতাকে বৃদ্ধি করার লক্ষে প্রবীণ কর্মসূচির কাজ করে যাচ্ছে
প্রধান অতিথির বক্তব্যে ৭নং আদমপুর পরিষদের চেয়ারম্যান বলেন যে ” আদমপুর ইউনিয়নে প্রবীণ কর্মসূচি প্রবীণদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে এ কর্মসূচিতে যারা দায়িত্বে আছে তারা রুট লেভেল থেকে অসহায় প্রবীণ সহ সকল প্রবীণদের সাথে কাজ করছে সহযোগিতা করছে। তিনি আরো বলেন প্রবীণ কর্মসূচির আওতায় ১০০ জন অসহায় প্রবীণ কে মাসিক ৫০০ টাকা হারে পরিপোষক ভাতা চলমান আছে এ সহযোগিতার জন্য পিকেএসএফ ও হীড বাংলাদেশ কে ইউনিয়ন বাসির পক্ষ থেকে ধন্যবাদ জানান।






