আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে বাঁশের সাঁকো যেখানে পারাপারের একমাত্র ভরসা!

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ

মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ভাষানীগাও, টিলাগাঁও, পদ্ম ছড়া,লঙ্গুর পার সহ বেশ কটি গ্রামের ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর যাতায়াতের নদী পারাপারের  এক মাত্র ধলাইপার খেয়াঘাটের এই বাঁশের সাঁকোটি। বর্তমানে শীত মৌসুমে এই খেয়াঘাট বাঁশের সাঁকো নির্মিত হলেও ভরা মৌসুমের শুধুমাত্র নৌকায় পারাপারের একমাত্র বাহন। প্রতিদিন ছাত্র-ছাত্রী দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় যাওয়া আসার পাশাপাশি নিত্যদিন বিভিন্ন কাজে অগণিত লোকজনকে রানীর বাজারে আসতে হয় এই খেয়া নৌকা যুগে জীবনের ঝুঁকি নিয়ে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এখানে নদীর উপরে একটি ব্রিজ নির্মাণের অথচ বরাবরই উপেক্ষিত হয়েছে তাদের দাবী। রানীর বাজার থেকে তিন কিলোমিটার দূরে ঘোড়ামারা এলাকায় যে ব্রিজ  নির্মিত হয়েছে তার থেকে এই স্থানে ব্রিজ নির্মাণের গুরুত্ব কোন অংশেই কম নয়। বিশেষ করে একটি কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বিঘ্নে ঝুঁকিমুক্ত অবস্থায় যাতায়াতের নিমিত্তে ব্রিজ পাকাকরণ অতিব জরুরি।সরকারের সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে পদক্ষেপ নিবেন এটাই এলাকাবাসীর প্রত্যাশা।।