আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কালেঙ্গা উচ্চবিদ্যালয়ে বাল্য বিয়ে ও নারী নির্যাতনকে না বলে লাল কার্ড প্রদর্শণ

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে আলাচনা সভা ও আমার কথা বক্স এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার ২ ডিসেম্বর দুপুরে জেলার কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও আমার কথা বক্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমার কথা বক্স উদ্বোধন করেন এবং বাল্য বিয়ে ও নারী নির্যাতনকে না বলে লাল কার্ড প্রদর্শন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার)।

কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বাচ্চু সভাপতিত্বে এবং রেডিও পল্লী কন্ঠের সি.ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসানের পারচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, মৌলভীবাজার জেলা যৌন হয়রানির নির্মূলকরন নেটওয়ার্ক এর আহাব্বায়ক রাশেদা বেগম, যুগ্ম আহাব্বায়ক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুরাণী ভৌমিক,সাংবাদিক বেলাল তালুকদার, সি. জেলা ব্যবস্থাপক তারিক আজিজ, জেএসএস – সিইপি অল্লিকা দাশ, ইউপি সদস্য মুজিবুর রহমান।