আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

অসুস্থ মৃগী রোগী মেয়েকে ধর্ষণ করলো পিতা,পাষণ্ড পিতা আটক

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে মায়ের অবর্তমানে বাবার কাছে নিজ শিশু মেয়ে (১২) ধর্ষণের শিকার হয়েছে।

ধর্ষিতা শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ বুধবার সন্ধ্যায় ধর্ষক পিতাকে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাতে ইসলামপুর ইউনিযনের উত্তর কাঁঠালকান্দি গ্রামে বাবা আফাজুল মিয়া তার মৃগী রোগী দ্বিতীয় মেয়েকে ধর্ষণ করে।

সরেজমিন পরিদর্শনে প্রতিবেশীরা জানান, উত্তর কাঁঠালকান্দি গ্রামের আফাজুল মিয়ার  স্ত্রী শেফালী বেগম গৃহকর্মী হিসেবে মধ্যপ্রাচ্যের (ওমান) রয়েছেন। তাদের ঘরে ৩টি মেয়ে রয়েছে। বড় মেয়ে প্রতিবন্ধী সামারুন (১৫), দ্বিতীয় মেয়ে মৃগী রোগী  ধর্ষিতা (০) (১২) ও তৃতীয় মেয়ে জেসি বেগম (৬)। মঙ্গলবার গভীর রাতে তাদের বাবা আফাজুল মিয়া দ্বিতীয় মেয়েকে ধর্ষণ করে। ধর্ষিতা মেয়ে সকালে ঘুম থেকে উঠে রক্তাক্ত অবস্থায় বিষয়টি তার স্বজনদের জানালে বিষয়টি কমলগঞ্জ থানার পুলিশকে অবহিত করা হয়। প্রতিবেশীরা আরো বলেন, বউ বিদেশ!হে কিওর পাগল! হে একটা জানোয়ার।

আফাজুল একজন খবিশ প্রকৃতির লোক সে ১৫/২০ অন্তর অন্তর একবার গোসল করতো,নেশা দ্রব্য সেবন করতো। অন্যদিন সকাল ১০/১১টায় কাজের উদ্যেশ্যে বের হলেও ঘটনার দিন সকাল ৭ টার আগেই বাড়ী থেকে বের হয়ে যান। প্রতিবেশীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সন্তানের সামনে মুখ দেখাইতে লজ্জা হচ্ছে। আফাজুলের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন এলাকাবাসী।   ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকালে কমলগঞ্জ থানার এএসআই আনিসুর রহমান ও এএসআই রিপন সকারের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর কাঁঠালকান্দি গ্রাম থেকে অসুস্থ্য অবস্থায় ধর্ষিতা মেয়ে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা গুরুতর দেখে বিকালে নির্যাতিতা মেয়েকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে পুলিশ নির্যাতিতার বক্তব্য গ্রহনসহ বাড়ির অন্যান্য লোকজনের বক্তব্য গ্রহন করে ঐদিন (মঙ্গলবার)  সন্ধ্যায় ধর্ষক পাষন্ড পিতা আফাজুলকে আটক করে থানায় নিয়ে আসে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন প্রাথমিকভাবে মনে হয়েছে বাবাই ধর্ষক। তাই তাকে আটক করা হয়েছে। এখনও থানায় কোন অভিযোগ হয়নি। তবে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। আগে শিশুর চিকিৎসা প্রয়োজন বলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।