আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন হল ইসলামপুর ইউনিয়ন। ইসলামপুর ইউনিয়নে বাংলাদেশ পুলিশ সম্প্রসারিত “বিট পুলিশিং” কার্যক্রম ও বিট অফিসারের কার্যালয়ের মাধ্যমে সেবা গ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন। গুজব ও আইনি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বিট অফিস।
৬ ডিসেম্বর বিকালে আলাপচারিতায় ইসলাম পুর ইউনিয়ন বিট অফিসার এএসআই আনিসুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আইনের সুযোগ সুবিধা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম চালু করেছেন। তিনি আরো বলেন, রহিমপুরে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের আলোচনা সভায় মাদক, বাল্যবিয়ে, ধর্ষণ, গুজব, যৌতুক ও নারী নির্যাতনসহ অন্যান্য অপরাধ দমনে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সবস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।
ইসলামপুর ইউনিয়নের কালাম,আজাদ,আব্দাল,নাজমুল, জাহিদসহ এলাকাবাসী বিট পুলিশিং কার্যক্রমের প্রশংসা করে বলেন, ইসলামপুর ইউনিয়নে বিট পুলিশং কার্যক্রম শুরু হওয়ার পর থেকে অপরাধের মাত্রা অনেকটা কমে এসেছে। অনেক সমস্যার সমাধান বিট অফিসে বসেই সমাধান করা হচ্ছে। আগের মত মামলা মোকদ্দমার জুট ঝামেলা নাই, বিট অফিসার এএসআই আনিসুর রহমান ও সহ-কারী অফিসার এএসআই তোফাজ্জল হোসেন অত্যন্ত আন্তরিকতার সহিত সবার সাথে মিলেমিশে সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন।






