শাহীন আহমদ, শ্রীমঙ্গল,মৌলভীবাজারঃমৌলভীবাজারের শ্রীমঙ্গলের মুসলিমবাগ আবাসিক এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার টমটমের ধাক্কায় ২ বছরে এক শিশুর মু’ত্যু হয়েছে। এ ঘটনায় নি’হত শিশুর পরিবারে মা’তম, এলাকাজুড়ে শো’কের ছায়া।অনুসন্ধানে জানা যায় নিহত মিনহাজ আহমেদ (২) মুসলিমবাগ এলাকার শাহীন
মিয়া ও মিনু বেগমের ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় বাড়ির পাশের রাস্তায় টমটমের ধা’ক্কায় আ’হত হয় শিশু মিনহাজ। পরে তাৎক্ষণিকভাবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অ’বনতি হলে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে
নেবার পথে মারা যায় সে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের হয়েছে বলে জানায় শিশুটির পরিবার। এদিকে ঘটনার পর থেকেই অনেকক্ষণ যাবত এলাকাবাসী সড়কটি অ’বরোধ করে বি’ক্ষোভ করে।






