
মৌলভীবাজার প্রতিনিধিঃ মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্নদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পলল ভুমিতে…পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের…যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে। মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন। জাতির গৌরবজ্জোল মহান এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডসহ দেশবাসী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন ।
শুভেচ্ছান্তেঃ
মো:হারুন রশিদ
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
১নং রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ।
কমলগঞ্জ,মৌলভীবাজার।






