আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে আল্লামা ফুলতলী (র.)-র জীবন-কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার শহর,মাদরাসা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী (র.)-র জীবন-কর্ম শীর্ষক সেমিনার সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় তালীমুল কুরআন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। শহর তালামীযের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে মাদরাসা তালামীয সভাপতি সৈয়দ শাহেদুল ইসলাম ও কলেজ তালামীয সাধারণ সম্পাদক রাশেদ আহমদের যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ তালামীয সভাপতি দেলওয়ার হোসেন সিবার।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের প্রখ্যাত বুজুর্গ আল্লামা সায়্যিদ মোস্তাক আহমদ মাদানী, প্রধান বক্তা সিরিয়া থেকে আগত শায়েখ হামদি কানজু আল মাখজুমী, বিশেষ অতিথি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয আলাউল রহমান টিপু,ভারত থেকে আগত লেখক ও গবেষক কামরুজ্জামান চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জমুনিয়ার পীর ছাহেব মাওলানা আব্দুল কাইয়ুম খান, মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, টাউন কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক নুরুল ইসলাম, জেলা তালামীযের সদস্য সচিব হাফিয জিল্লুর রহমান, কেন্দ্রীয় ছাত্র পরিষদের যুগ্ম সম্পাদক জাকের আহমদ অপু,তালীমুল কোরআনের পরিচালক দিলশাদ আহমদ খান, শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য জাকির হোসেন জবলু, মোস্তফা আহমদ,ইনফিনিটির প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমদ আলী, সবুজ কুঁড়ির ক্বেরাত পরিচালক ক্বারী সাইফুল ইসলাম,শহর তালামীযের সহ সভাপতি আফছার ইবনে রহীম,মাদরাসা তালামীযের সাবেক সভাপতি আজিজুল ইসলাম রিয়াদ, কলেজ তালামীযের সহ সভাপতি জুবায়েদ আলী,শহর তালামীয সাধারণ সম্পাদক

শামসুল ইসলাম, লাইট ট্রাভেলর সোসাইটির উপদেষ্টা ইফতেখার কামাল কয়েছ, লাইট ট্রাভেলর সোসাইটির সভাপতি মোজাম্মেল আহমদ, মাদরাসা তালামীয যুগ্ম সম্পাদক হাফিয আইনুল ইসলাম প্রমুখ।