
আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। কুয়াশা ও শৈত প্রবাহে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নানা কষ্ট হচ্ছে। গরীব মানুষেরা গরম কাপড়ের (শীতবস্ত্র) অভাবে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। কমলগঞ্জে শীতের প্রকোপ দেখা দিয়েছে। কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড রামচন্দ্রপুরের কৃতি সন্তান (কুয়েত)প্রবাসী ইউনুছ আহমদের অর্থায়নে ও রামচন্দ্রপুর সমাজকল্যাণ পরিষদের সার্বিক সহযোগীতায় ১জানুয়ারি ২০২০ইং সকাল ১১টায় ২নং রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কক্ষে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয় । শীত বস্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল,বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ খান,মনু-ধলই ভ্যালি সভাপতি বাবু ধনা বাউরী, ১নং রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বিকাশ পাল, ২নং রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নেপাল চন্দ্র দাস , স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল খালিক,মাও:আব্দুল কাইয়্যুম, আলতা মিয়া,শরিফুল ইসলাম,সাংবাদিক আব্দুল বাছিত খান, কুয়েত প্রবাসী ইউনুছের ছোট ভাই দুবাই প্রবাসী তইমুছ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমদ প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে প্রবাসী ইউনুছ আহমদের প্রশংসা করেন। তিনি বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তি সংগঠন গুলা সমাজের কল্যানে এভাবে কাজ করলে একদিন এদেশ তার কাংখিত লক্ষ্যে পৌছাবে। একই সময় প্রতি বছরের ন্যায় আনুষ্টানিকতার মাধ্যমে ২নং রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই তুলে দেন অতিথিরা।






